প্রকাশ্যে এল Tecno Pova 8 Pro 5G স্মার্টফোনের ফিচার, থাকতে পারে Dimensity 7300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি

শীঘ্রই Tecno তাদের Pova 8 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে নতুন Tecno Pova 8 Pro 5G স্মার্টফোনটি পেশ করা হতে পারে। এর আগে TUV এবং FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এবার Google Play Console ডেটাবেসে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova 8 Pro 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Tecno Pova 8 Pro 5G ফোনের লিস্টিং ডিটেইলস

এক্সপার্টপিকের মাধ্যমে জানা গেছে Google Play Console লিস্টিঙে Tecno Pova 8 Pro 5G ফোনটি TECNO-LK7 মডেল নাম্বার সহ দেখা গেছে। আগেও একই মডেল নাম্বার সহ ফোনটি FCC এবং TUV সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম কনফার্ম জানা গেছে। নিচে দেওয়া স্ক্রিনশর্ট ইমেজের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে।

লিস্টিং অনুযায়ী আপকামিং Tecno Pova 8 Pro 5G ফোনটিতে MediaTek এর MT6878 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরে 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A78 পারফরমেন্স কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A55 এফিসিয়েন্সি কোর রয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G615 দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য দেখে মনে করা হচ্ছে এটি MediaTek Dimensity 7300 প্রসেসর হতে পারে।

Google Play Console লিস্টিঙের মাধ্যমে Tecno Pova 8 Pro 5G ফোনটিতে 12GB RAM থাকতে পারে বলেও জানা গেছে। এই ফোনটি Android 16 সহ কাজ করতে পারে। একইসঙ্গে ফোনটিতে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের ডেনসিটি 520 DPI হবে বলে জানানো হয়েছে, তাই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ্যে আসা লিস্টিঙের মাধ্যমে ফোনের ফ্রন্ট ডিজাইন দেখা গেছে। এতে ফ্ল্যাট ডিসপ্লে, পাতলা বর্ডার এবং রাউন্ডেড কর্নার দেখা গেছে। এই স্ক্রিনের মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। এই কাটআউটে ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে ফোনের ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল অরেঞ্জ কালারের পাওয়ার বাটন রয়েছে, এটি Pova 8 ফোনের ডিজাইনের মতো দেখাচ্ছে।

লিক হল Tecno Pova 8 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Tecno Pova 8 Pro 5G ফোনটিতে 6340mAh রেটেড ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানি এই ব্যাটারি টিপিক্যাল 6500mAh সাইজে লঞ্চ করতে পারে। এছাড়া ফোনে 5G কানেক্টিভিটি, NFC, Bluetooth এবং ডুয়েল-ব্যান্ড Wi-Fi সাপোর্ট থাকবে বলে জানা গেছে।

জানিয়ে রাখি আগামী দিনে Tecno Pova 8 Pro 5G ফোনের ক্যামেরা সেটআপ, স্ক্রিন রিফ্রেশ রেট, চার্জিং স্পীড এবং দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হতে পারে। যারা আগামী সপ্তাহের মধ্যে স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য কম দামে অসাধারণ ফিচার সহ Tecno Pova 8 Pro 5G ফোনটি ভালো অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here