8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Tecno Pova Curve 2! থাকবে স্টাইলিশ curved edge AMOLED স্ক্রিন

Tecno ভারতের বাজারে তাদের Pova Curve 2 ফোনটি লঞ্চ হতে চলেছে। আগামী 13 ফেব্রুয়ারি ভারতে নতুন ফোনটি পেশ করা হবে। কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনটিতে স্টাইলিশ স্ক্রিন, ডিফারেন্ড ক্যামেরা মডিউল এবং বড় ব্যাটারি দেওয়া হবে। এই কারণে কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটি সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। টেকনোর পক্ষ থেকে টিজ করে জানানো হয়েছে আপকামিং Pova Curve 2 ফোনে 8,000mAh বা আরও বড় ব্যাটারি দেওয়া হবে।

কোম্পানির পক্ষ থেকে Tecno Pova Curve 2 ফোনটি টিজ করা হচ্ছে। এখনও পর্যন্ত সরাসরি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি, তবে আপকামিং Tecno Pova Curve 2 ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।

টেকনো এর বক্তব্য অনুযায়ী এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস এবং ওজন অনেকটাই কম রাখা হবে। কোম্পানি জানিয়েছেন Tecno Pova Curve 2 ফোনটির থিকনেস 8এমএম এর চেয়ে কম এবং ওজন 200 গ্রাম এর চেয়েও হালকা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এখনও পর্যন্ত ফোনের চার্জিং ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

গুগল প্লে কনসোল সাইটে Tecno Pova Curve 2 ফোনটি গুরুত্বপূর্ণ ডিটেইলস সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে ফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।

লিস্টিঙে ফোনটি 12GB RAM ভেরিয়েন্ট সহ দেখা গেছে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে এবং 8GB RAM ভেরিয়েন্টেও সেল করা হতে পারে। অন্যদিকে ভারতের বাজারে Tecno Pova Curve 2 ফোনটি কার্ভ এজ স্টাইল এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

Tecno Pova Curve 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। ভারতের বাজারে ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 15,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ Pova Curve 2 ফোনটির দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Tecno Pova Curve 5G ফোনটিতে 6.78 ইঞ্চির ফুলএইচডি + Curved AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1300 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের থিকনেস 7.45mm। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Tecno Pova Curve ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনটিতে VoWiFi Dual Pass এবং No Network Communication সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here