টেক ব্র্যান্ড টেকনো গত ছয় মাস ধরে তাদের ‘Pova’ সিরিজের সঙ্গে এক্সপেরিমেন্ট করে চলেছে। কোম্পানি বিগত কয়েক মাস ধরে টেকনো পোভা নাম্বার সিরিজের পরিধি বিস্তার করে চলেছে, অন্যদিকে গত মাসে কোম্পানি তাদের Tecno Pova Curve এবং Tecno Pova Slim ফোনদুটি লঞ্চ করে নতুন ইনভেশনের মাধ্যমে ইউজারদের চমকে দিয়েছে। এবার আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির এই ধাঁরা বজায় রেখে একটি নতুন স্মার্টফোন সিরিজ Tecno Pova Lite লঞ্চ করতে চলেছে।
এই সিরিজের অধীনে Tecno Pova Lite 5G ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে এই বিষয়ে জানতে পেরেছি। Tecno Pova Curve এবং Tecno Pova Slim ফোনদুটির পর, এই সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে Tecno Pova Lite 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শুরুতেই এই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। তাই লাইট নাম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কিছুটা কম বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে।
2025 সালের সেপ্টেম্বর মাসে Tecno Pova Slim ফোনটি ভারতে 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Tecno Pova Curve 2 ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 29,999 টাকা রাখা হয়েছে। তাই আপকামিং Tecno Pova Lite ফোনটি প্রায় 15 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
টেকনো পোভা স্লিম
কোম্পানির পক্ষ থেকে Tecno Pova Slim ফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা 3ডি কার্ভ ডিসপ্লে সহ স্মার্টফোন ছিল। এই ফোনটির থিকনেস মাত্র 5.95mm রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির 5.8mm থিকনেস Samsung Galaxy S25 Edge ফোনের চেয়ে কিছুটা বেশি।এই ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে PCMark Battery বেঞ্চমার্ক স্কোর 10 ঘন্টা, 2 মিনিট পেয়েছে।
Tecno Pova Slim ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K 3ডি কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে MIL-810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, IP64 রেটিং এবং Gorilla Glass 7i স্ক্রিন প্রোটেকশন যোগ করা হয়েছে।
টেকনো পোভা কার্ভ 2
Tecno Pova Curve 2 ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7100 প্রসেসর সহ স্মার্টফোন। আমাদের টেস্টে AnTuTu Score 740056 পেয়েছে। ফোনটিতে ডেডিকেটেড G1 চিপ রয়েছে, এতে 20 5G bands সাপোর্ট করে। একইসঙ্গে ইন-বিল্ট SE1 wifi চিপ রয়েছে, ফলে URSP ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সুইচিং সহ স্টেবল এবং শক্তিশালী কানেক্টিভিটি পাওয়া যায়।

বিশ্বের প্রথম Tecno Pova Curve 2 ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ব্যাটারি PCMark Battery বেঞ্চমার্ক স্কোর 15 ঘন্টা, 13 মিনিট পেয়েছে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K 3D curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।











