8GB RAM, 5200mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Tecno Spark 40 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Tecno তাদের Spark 40 সিরিজের প্রথম Tecno Spark 40 স্মার্টফোনটি গ্লোবাল উগান্ডা বাজারে বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে স্মার্টফোনটি 120Hz ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, IP64 রেটিং এবং FreeLink কলিং টেকনোলোজি, 8GB RAM, 5200mAh ব্যাটারি, 50MP ক্যামেরার মতো দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 40 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Tecno Spark 40 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Spark 40 স্মার্টফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির LCD পাঞ্চ-হোল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Tecno Spark 40 স্মার্টফোনটিতে MediaTek Helio G81 চিপসেট দেওয়া হবে। এই প্রসেসরে টাস্ক এবং লাইট গেমিঙের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

RAM এবং স্টোরেজ: নতুন টেকনো স্মার্টফোনটিতে 4GB, 6GB, 8GB RAM দেওয়া হয়েছে। একইসঙ্গে ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 16GB পর্যন্ত RAM ব্যাবহার করা যাবে। এই স্মার্টফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং একটি অন্য লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য LED ফ্ল্যাশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি ও চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অডিওর জন্য ডুয়েল স্পিকার + DTS Sound সাপোর্ট, কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম, Wi-Fi, Bluetooth, FM রেডিও, GPS, IR ব্লাস্টার, USB-C পোর্ট রয়েছে এবং FreeLink টেকনোলোজির মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াই 500 মিটার রেঞ্জে কল করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP64 রেটিং সাপোর্ট করে। অন্যদিকে এর থিকনেস মাত্র 7.67mm।

Tecno Spark 40 এর দাম এবং সেল

Tecno Spark 40 স্মার্টফোনটি উগান্ডায় চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। এখনও পর্যন্ত এই সমস্ত ভেরিয়েন্টের দাম জানানো হয়নি, তবে ভ্যানিলা মডেলের দাম UGX 479,000 অর্থাৎ প্রায় 11,400 টাকার কাছাকাছি। এই স্মার্টফোনটি Ink Black, Titanium Grey, Veil White এবং Mirage Blue এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here