Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Tecno Spark 40 Pro ফোনের গুরুত্বপূর্ণ ফিচার, এফসিসি প্ল্যাটফর্মে হল লিস্টেড

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Tecno Spark 40 Pro ফোনের গুরুত্বপূর্ণ ফিচার, এফসিসি প্ল্যাটফর্মে হল লিস্টেড

টেক ব্র্যান্ড টেকনো আগামী জুলাই মাসের তাদের Spark 40 সিরিজ লঞ্চের প্রস্ততি নিচ্ছে। অফিসিয়াল লঞ্চের বেশ কিছু সময় আগেই এই সিরিজের Tecno Spark 40 Pro ফোনটি FCC এবং Carlcare সার্ভিস ওয়েবসাইটে স্পট করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি গত বছর লঞ্চ করা Spark 30 Pro ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। নিচে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Spark 40 Pro ফোনের FCC এবং Carlcare লিস্টিং

Tecno Spark 40 Pro+ ফোনের ডিটেইলস

Tecno Spark 40 সিরিজে মোট চারটি ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলি Spark 40, Spark 40 Pro, Spark 40 Pro 5G এবং Spark 40 Pro+ নামে পেশ করা হতে পারে। এর মধ্যে Spark 40 Pro+ ফোনটি সম্পর্কে চরম সমালোচনা চলছে, কারণ কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে লেটেস্ট MediaTek Helio G200 প্রসেসর থাকতে পারে। এই ফোনটি প্রথম এই প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই চিপসেটে TSMC এর 6nm প্রসেস টেকনোলজি দেওয়া হবে। এতে 2x Cortex-A76 কোর (2.2GHz) এবং 6x Cortex-A55 কোর (2.0GHz) কোর সহ অক্টাকোর সেটআপ থাকবে।