5000mAh ব‍্যাটারী এবং পাঁচটি ক‍্যামেরাযুক্ত ফোন লঞ্চ হল মাত্র 10,499 টাকা দামে

টেক ব্র‍্যান্ড TECNO আজ ভারতীয় বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একটি নতুন ফোন পেশ করেছে। কোম্পানির ‘স্পার্ক’ সিরিজে এই ফোনটি Tecno Spark 5 Pro নামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির অন‍্যান‍্য ফোনের মতোই এই ফোনটিও লো বাজেট সেগমেন্টে মাত্র 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আজ থেকেই ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।

Tecno Spark 5 Pro

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 5 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.6 ইঞ্চির এইচডি+ ডট ইন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.2 শতাংশ এবং এর ডিসপ্লে 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও এর নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট আছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে পাঞ্চ হোল আছে এবং এর মধ্যেই ফোনটির ফ্রন্ট ক‍্যামেরা আছে।

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 5 Pro ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এটি হাইওএস 6.1 এ কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াড কোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক এমটি6762ডি চিপসেট আছে। কোম্পানি তাদের এই নতুন ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Tecno Spark 5 Proএর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কয়ার শেপের মধ্যে ফোনের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের চারটি ক‍্যামেরা সেন্সর ভার্টিক‍্যাল শেপে এক লাইনে অবস্থিত এবং এর ডানদিকে ফ্ল‍্যাশ লাইট ও লেন্স ডিটেইলস লেখা আছে। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের বোকে লেন্স এবং একটি  লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Tecno Spark 5 Pro তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Tecno Spark 5 Pro একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটি Ice Jadeite এবং Spark Orange কালার ভেরিয়েন্টে সেল করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here