7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ পেশ হল Tecno Spark 50 4G স্মার্টফোন, জেনে নিন দাম

গত মাসে Tecno ভারতের বাজারে তাদের লো বাজেট 5G স্মার্টফোন Tecno Spark 50 লঞ্চ করেছিল এবং এই ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল মাত্র 16,999 টাকা। Tecno Spark 50 5G ফোনটির পর এবার কোম্পানি এই ফোনটির 4G LTE মডেল পেশ করেছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটের মধ্য দিয়ে এই নতুন ফোনটি প্রকাশ করা হয়েছে। এই নতুন ফোনটিতে 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে।

Tecno Spark 50 4G ফোনে SGS সার্টিফাইড মজবুত বডি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 1.8 মিটার উচ্চতা থেকে পড়লেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।

Tecno Spark 50 4G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Wet hand এবং Oily hand touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও এই ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য Tecno Spark 50 4G ফোনে MediaTek Helio G81 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 1.7GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 কোর রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে Tecno Spark 50 4G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 6GB RAM + 128GB মেমরি রয়েছে এবং ফোনটির টপ ভেরিয়েন্টে 8GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই তিনটি মডেলেই Extended RAM টেকনোলজি যোগ করা হয়েছে।

ফোনটির 4GB RAM ভেরিয়েন্টে 8GB Extended RAM রয়েছে, ফলে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। Tecno Spark 50 4G ফোনের 6GB RAM মডেলে 12GB Virtual RAM এর দৌলতে মোট 18GB RAM ব্যাবহার করা যাবে। এছাড়াও ফোনটির 8GB RAM ভেরিয়েন্টে 16GB Extended RAM দেওয়া হয়েছে, অর্থাৎ এই মডেলে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark 50 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Tecno Spark 50 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 28 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Tecno Spark 50 4G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে Wi-Fi, Bluetooth 5.4, OTG ও Infrared সেন্সর দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে FreeLink 2.0 টেকনোলজি রয়েছে, ফলে নেটওয়ার্কের অনুপস্থিতিতেও 1.5 কিলোমিটার পর্যন্ত কল করা যাবে।

বাংলাদেশে Tecno Spark 50 4G ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে 17,499 BDT, অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 13,290 টাকার কাছাকাছি। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Halo Blue, Titanium Grey, Ink Black, Aurora Purple এবং Bloom Pink কালার অপশনে সেল করা হবে। এই ফোনটিতে সস্তায় iPhone 17 Pro Max ফোনের লুক পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here