TECNO তাদের বাজেট ক্যাটাগরির 5G স্মার্টফোন TECNO Spark 50 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির জারি করা নোটিশ অনুযায়ী এই ফোনটির উভয় ভেরিয়েন্টের দাম গত 12 মে 2026 থেকে বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা ভারতের বাজারে এই ফোনটি গত 27 মার্চ 2026 লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ লঞ্চের প্রায় দেড় মাস পরই এই ফোনটির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম সম্পর্কে।
TECNO Spark 50 5G ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 ঢাকা থেকে বাড়িয়ে 18,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলটির দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে। একইভাবে ফোনটির 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 18,999 টাকা থেকে বাড়িয়ে 21,499 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলটির দাম বাড়ানো হয়েছে 2,500 টাকা।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে কম্পোনেন্ট কস্টের মূল্যবৃদ্ধি, সাপ্লাই চেইনের খরচ এবং চাহিদার সঙ্গে মোকাবিলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনটি এই প্রাইস সেগমেন্টে বড় ব্যাটারি এবং Dimensity 6400 প্রসেসরের কারণে বেশ জনপ্রিয় একটি অপশন।
Tecno Spark 50 5G ফোনে 720×1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 560nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6400 প্রসেসরের সঙ্গে Mali G57 GPU দেওয়া হয়েছে। এই ফোনটিতে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।
Tecno Spark 50 5G ফোনে ফটোগ্রাফির জন্য অটো ফোকাস ফিচার সহ f/1.85 অ্যাপার্চারযুক্ত 50MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 6500mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
TECNO Spark 50 5G ফোনটির থিকনেস 8.18mm এবং ওজন 210 গ্ৰাম। এই ফোনটি Ink Black, Champagne Gold, Fantasy Purple এবং Mint Green কালার অপশনে সেল করা হয়। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি মূল্যবৃদ্ধির পর TECNO Spark 50 5G ফোনটিকে ভারতের বাজারে উপস্থিত Realme, Redmi, iQOO ও Lava ব্র্যান্ডের বিভিন্ন মিড বাজেট 5G স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।











