Tecno পপুলার মিড রেঞ্জের বাজেট স্মার্টফোন Tecno Spark 8 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। Tecno Spark 8 Pro স্মার্টফোনটিকে কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ করেছে। টেক্নোর লেটেস্ট Tecno Spark 8 Pro স্মার্টফোনটির ডিজাইন আগে লঞ্চ করা স্ট্যান্ডার্ড Spark 8 এর মতোই, কিন্তু কোম্পানি এই স্মার্টফোনটিকে আপগ্রেডেড স্পেসিফিকেশন্স সহ ভালো ক্যামেরা সেন্সরের সাথে পেশ করেছে। এখানে আমরা আপনাকে Tecno Spark 8 Pro স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন্স এবং ফিচার সম্পর্কে বলবো।
Tecno Spark 8 Pro এর দাম
Tecno Spark 8 Pro স্মার্টফোনটিকে বাংলাদেশে 16,990 বাংলাদেশি টকা (প্রায় 14,700 টাকা) দামে পেশ করা হয়েছে। এই দামটি এই স্মার্টফোনের 6GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের। Tecno Spark 8 Pro স্মার্টফোনটিকে ব্ল্যাক এবং কোমোডো আইসল্যান্ড কালার অপশনে পেশ করা হয়েছে।
Tecno Spark 8 Pro এর স্পেসিফিকেশন্স
লেটেস্ট Tecno Spark 8 Pro স্মার্টফোনটিকে 6.8-ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। ডিসপ্লেতে সেল্ফি ক্যামেরার জন্যে পাঞ্চহোল কাটআউট দেওয়া আছে। ডিসপ্লেতে পাতলা বেজল দেওয়া আছে। আবার বটমের চিনটি একটু মোটা দেওয়া হয়েছে। Tecno Spark 8 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর আগে কোম্পানি Tecno Spark 8 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছিল। ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যা Super Night Mode 2.0 সাপোর্ট করে। এই ক্যামেরা সেটআপে আরো দুটি ক্যামেরা সেন্সর দেওয়া আছে।
Tecno Spark 8 Pro স্মার্টফোনটিকে MediaTek Helio G85 SoC চিপসেটের সাথে পেশ করা হয়েছে, যার মধ্যে গ্রাফিক্সের জন্য Mali-G52 GPU দেওয়া হয়েছে। এই ফোনটিকে 6GB র্যাম এবং 64GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। টেক্নোর এই স্মার্টফোনটিতে 5,000mAh এর ব্যাটারী এবং 33W ফ্ল্যাশ চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক দেওয়া আছে। Tecno Spark 8 Pro স্মার্টফোনটি Android 11 এ রান করে। এই ফোনটিতে Super Boost System Optimization ফিচার দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









