এইদিন ভারতে লঞ্চ হতে চলেছে 11GB র‍্যাম যুক্ত সবচেয়ে সস্তা ফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

টেকনো আবার‌ও ভারতীয় মার্কেটে অ্যাগ্রেসিভ লঞ্চ করতে চলেছে। বিগত দিনে কোম্পানি Tecno Spark 8P স্মার্টফোন‌টিকে লঞ্চ করেছিল। এখন কোম্পানি খুব শীঘ্রই ভারতে Tecno Spark 9 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি একটি টুইট করে এই স্মার্টফোনটির ভারত লঞ্চ সম্পর্কে ঘোষণা করেছে। Tecno-এর এই ফোনটি ভারতে আগামী 18 জুলাই লঞ্চ হতে চলেছে। এই আপকামিং স্মার্টফোন‌টি অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon-এ লিস্টেড হয়ে গেছে। টেক্নোর এই স্মার্টফোনটির ল‍্যান্ডিং পেজের মাধ্যমে ফোনটির কিছু প্রধান স্পেসিফিকেশনের সম্পর্কে জানা গেছে। টেক্নোর এই ফোনটি গত বছর লঞ্চ হ‌ওয়া Tecno Spark 8-এর সাক্সেসার। এই আর্টিকেলে Tecno Spark 9 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে তথ্য দেওয়া হবে।

লঞ্চের আগেই আমাজনে হলো লিস্টেড

অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon-এ Tecno Spark 9 স্মার্টফোনে‌র ল‍্যান্ডিং পেজ লাইভ হয়ে গেছে। এই ফোনটি 10,000 টাকা দামে লঞ্চ হতে চলা 11GB র‍্যাম যুক্ত প্রথম স্মার্টফোন হতে চলেছে। Tecno Spark 9 স্মার্টফোনে 6.6-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ডিসপ্লে‌তে সেল্ফি ক‍্যামেরা‌র জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া যেতে পারে। এই ফোনটি‌র ডিসপ্লে‌র রিফ্রেশরেট 90Hz হতে পারে।

টেক্নোর এই স্মার্টফোন‌টির ব‍্যাক প‍্যানেলে জিওম‍্যাট্রিক প‍্যাটার্ন দেওয়া যেতে পারে। এর সাথেই ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার ক‍্যামেরা মডিউল দেওয়া যেতে পারে, এই ক‍্যামেরা মডিউলে দুটি ক‍্যামেরা সেন্সর এবং LED ফ্ল‍্যাশ দেওয়া যেতে পারে।

আপকামিং Tecno Spark 9 স্মার্টফোন‌টিকে MeduaTek Helio G37 প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। এঈ ফোনে 6GB র‍্যাম এবং 5GB-এর ভার্চুয়াল র‍্যাম দেওয়া যেতে পারে। অর্থাৎ এই ফোনে মোট 11GB র‍্যামের সাপোর্ট পাওয়া যেতে পারে। এর সাথেই ফোনে 128GB-এর স্টোরেজ দেওয়া যেতে পারে। টেক্নোর এই ফোনটিকে 5,000mAh-এর ব‍্যাটারি সহ পেশ করা যেতে পারে। এই ফোনটি Android 12-এ রান করতে পারে।

Tecno Spark 9 স্মার্টফোন‌টিকে দুটি কালার, যথা-ইনফিনিটি ব্ল‍্যাক এবং স্কাই মিরর অপশনে পেশ করা যেতে পারে। টেক্নোর এই ফোনটি ভারতে আগামী সোমবারে লঞ্চ হতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here