ভারতের বাজারে টেকনো তাদের স্পার্ক সিরিজের অধীনে Tecno Spark Go 2 স্মার্টফোনটি লঞ্চ করেছে। বিশেষত্ব হল স্মার্টফোনটির লুক প্রিমিয়াম কোম্পানির অ্যাপেল iPhone 16 স্মার্টফোনের মতো দেখাচ্ছে। তাই যারা কম দামে প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি একটি ভালো অপশন। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে ডিজাইন সহ বেশ কিছু এআই ফিচারও দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে বড় ডিসপ্লে, ক্যামেরা, শক্তিশালী ব্যাটারির মতো বেশ কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark Go 2 স্মার্টফোনের দাম ও ফিচার ডিটেইলস সম্পর্কে।
Tecno Spark Go 2 এর দাম ও সেল
- ভারতের বাজারে টেকনো তাদের Spark Go 2 স্মার্টফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ মাত্র 6,999 টাকা দামে লঞ্চ করেছে।
- Tecno Spark Go 2 স্মার্টফোনটি Ink Black, Titanium Grey, Turquoise Green ও Veil White এর মতো কালার অপশনে পেশ করা হয়েছে।
- আগামী 1 জুলাই দুপুর 12 টা থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে। এটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
Tecno Spark Go 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন
ডিজাইন ও ডিসপ্লে
Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অত্যন্ত স্লিক ডিজাইন এবং মডার্ন রয়েছে। স্মার্টফোনটি 77mm চোওড়া, থিকনেস 8.25mm ও ওজন 186 গ্রাম। এর ফলে স্মার্টফোনটি হাতে ধরতেও প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। সবমিলিয়ে এই স্মার্টফোনটিতে iphone 16 স্মার্টফোনের লুক পাওয়া যাবে।
প্রসেসর
Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে Unisoc T7250 Octa-Core প্রসেসর দেওয়া। এই প্রসেসর 1.8 GHz ক্লক স্পীডযুক্ত প্রাইমারি ও 1.6 GHz ক্লক স্পীডযুক্ত সেকেন্ডারি রয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali-G57 MP1 GPU রয়েছে, এর ফলে HD গেমিং উপভোগ করা যাবে। এই স্মার্টফোনটি লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। তবে স্মুথ পারফরমেন্স জন্য এতে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজ বাড়ানোর জন্য স্মার্টফোনটিতে ডেডিকেটেড মাইক্রো SD স্লট যোগ করা হয়েছে।
ক্যামেরা
Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে 13MP প্রাইমারি রেয়ার ক্যামেরা সহ AI Portrait, Super Night Mode, Panorama, Timelapse, Vlog Mode এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। ভিডিও রেকর্ডিঙের ক্ষেত্রে ক্যামেরা 2K রেজোলিউশন সহ 30fps পর্যন্ত সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে রেয়ার ক্যামেরা সেটআপে ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে 5000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে বক্সে 10W চার্জার থাকবে। এই স্মার্টফোনটিতে USB Type-C পোর্ট ও Quick Charging সাপোর্ট করে।
কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার
এই স্মার্টফোনটিতে Dual SIM স্লট এবং 4G VoLTE, 4G LTE, 3G ও 2G নেটওয়ার্ক সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth, GPS, IR Blaster ও Google Maps সাপোর্টের মতো কানেক্টিভিটি ফিচার রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে FM Radio, Voice Input, IR Remote Control ও EMMC 5.1 স্টোরেজের মতো ফিচার যোগ করা হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য কম দামের Tecno Spark Go 2 স্মার্টফোনটি IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।
Tecno Spark Go 2 বিকল্প
টেকনো নতুন স্মার্টফোনটির অন্যান্য ভালো অপশন হিসাবে Lava Bold N1 Pro, POCO C71 এবং Samsung Galaxy M06 5G স্মার্টফোনগুলি রয়েছে। এর মধ্যে লাভা এবং পোকো স্মার্টফোনের দাম 7 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যায়। অন্যদিকে স্যামসাঙের স্মার্টফোনটি 9 হাজার টাকা সস্তায় সেল করা হচ্ছে।
ফিচার:
- Lava Bold N1 Pro: Unisoc T606 চিপসেট, 4GB RAM, 6.67 ইঞ্চির HD+, IPS LCD ডিসপ্লে, 50MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি
- POCO C71: Unisoc T7250 চিপসেট, 4GB RAM, 6.88 ইঞ্চির HD+, IPS LCD স্ক্রিন, 32MP রেয়ার ক্যামেরা, 5200mAh ব্যাটারি
- Samsung Galaxy M06 5G: MediaTek Dimensity 6300 চিপসেট, 4GB RAM, 6.7 ইঞ্চির HD+, PLS LCD ডিসপ্লে, 50MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি
