Home Uncategorized মাত্র 6999 টাকা দামে পাওয়া যাবে iPhone 16-এর মতো লুক! আজ থেকে শুরু হল এই সস্তা ও স্টাইলিশ ফোনের সেল

মাত্র 6999 টাকা দামে পাওয়া যাবে iPhone 16-এর মতো লুক! আজ থেকে শুরু হল এই সস্তা ও স্টাইলিশ ফোনের সেল

সস্তা স্মার্টফোন প্রস্তুতকারী বিখ্যাত টেক ব্র্যান্ড টেকনো তাদের লো বাজেট রেঞ্জে Tecno Spark Go 2 স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করেছিল। বাজারে লঞ্চের আগেই এই ফোনটি লুক ও ডিজাইনের দৌলতে শিরোনামে ছেয়ে গিয়েছিল, কারণ এই ফোনটি দেখতে অনেকটা iPhone 16 ফোনের মতো। আজ অর্থাৎ 1 জুলাই থেকে ভারতে এই লো বাজেট স্মার্টফোনের সেল শুরু হয়েছে। এই স্মার্টফোনের মাত্র 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark Go 2 স্মার্টফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সহ সেল ডিটেইলস সম্পর্কে।

Tecno Spark Go 2 এর দাম

জানিয়ে রাখি কম দামে Tecno Spark Go 2 স্মার্টফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। আজ থেকে ভারতে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ডিসকাউন্ট সহ স্মার্টফোনটি কেনা যাচ্ছে। শপিং করার সময় Paytm এর মাধ্যমে UPI Payment করলে 10 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ Tecno Spark Go 2 স্মার্টফোনটি 6,989 টাকা দামে পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Ink Black, Veil White, Titanium Grey বা Turquoise Green কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Tecno Spark Go 2 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই প্রাইস রেঞ্জে এত বেশি রিফ্রেশ রেট স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রসেসর

এই স্মার্টফোনটি লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Unisoc T7250 Octa-Core প্রসেসর দেওয়া। এই প্রসেসর 1.8 GHz ক্লক স্পীডযুক্ত প্রাইমারি ও 1.6 GHz ক্লক স্পীডযুক্ত সেকেন্ডারি রয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali-G57 MP1 GPU রয়েছে।

স্টোরেজ

এই টেকনো স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM সাপোর্ট করে। স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 2 স্মার্টফোনটির ব্যাক এবং ফ্রন্টে সিঙ্গেল সেন্সর রয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশযুক্ত 13MP প্রাইমারি ক্যামেরা সহ AI Portrait, Super Night Mode, Panorama, Timelapse, Vlog Mode এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। ভিডিও রেকর্ডিঙের ক্ষেত্রে ক্যামেরা 2K রেজোলিউশন সহ 30fps পর্যন্ত সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark Go 2 স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno Spark Go 2 এর ফিচার

Tecno Spark Go 2 এর প্রতিদ্বন্দ্বী

POCO C71

প্রাইস – 6,499 টাকা

এই POCO C71 স্মার্টফোনটিতে Unisoc T7250 প্রসেসর, 4GB RAM সহ 64GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 6.88 ইঞ্চির বড় HD+ 120Hz ডিসপ্লে রয়েছে। এছাড়া শক্তিশালী 5,200mAh ব্যাটারি সহ 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। অন্যদিকে স্মার্টফোনের ব্যাক প্যানেলে 32MP ক্যামেরা এবং ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

LAVA Bold N1 Pro

প্রাইস – 6,799 টাকা

এই LAVA Bold N1 Pro স্মার্টফোনটিতে UNISOC T606 প্রসেসর, 4GB RAM সহ 64GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির HD+ 120Hz ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল রেয়ার এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া শক্তিশালী 5,000mAh ব্যাটারি সহ 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।