Tecno এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়া তাদের বাজেট স্মার্টফোন Tecno Spark Go 3 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই ফোনটি কম দামে পেশ করা হলেও এখন থেকে এই ফোনটি কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে। মূল্যবৃদ্ধির পর এই ফোনটি বাজেট সেগমেন্টে জনপ্রিয়তা ধরে রাখতে পারে কি না সেটাই দেখার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Tecno Spark Go 3 ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন থেকে এই ফোনটি কেনার জন্য 11,999 টাকা দাম দিতে হবে। অর্থাৎ এই ফোনটির দাম 3,000 টাকা বানানো হয়েছে। এই ফোনটি Ink Black, Titanium Grey, Aurora Purple এবং Galaxy Blue কালার অপশনে সেল করা হয়।
Tecno Spark Go 3 ফোনে 6.75 ইঞ্চির ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 720×1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফলে ভিডিও স্ট্রিমিং ও সোশ্যাল মিডিয়া ব্রাউজিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটির থিকনেস 8.10mm এবং ডায়মেনশন 167.7×77.8mm।
Tecno Spark Go 3 ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে T7250 প্রসেসর যোগ করা হয়েছে। ভারতে এই ফোনটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি 4GB Extended RAM সাপোর্ট করে। এর ফলে এই ফোনটিতে মোট 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 3 ফোনে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ফ্ল্যাশ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 15W চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।
Tecno Spark Go 3 ফোনে GPS, Wi-Fi, Bluetooth, FM রেডিও এবং OTG সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে সফটওয়্যার জায়রোস্কোপ এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
প্রাইস হাইকের পর Tecno Spark Go 3 ফোনটিকে বাজেট 4G সেগমেন্টে ভারতীয় বাজারে উপস্থিত Xiaomi, realme ও Lava ব্র্যান্ডের এন্ট্রি লেভেল ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। সবচেয়ে বড় কথা এই প্রাইস রেঞ্জে বেশ কিছু 5G ডিভাইসও রয়েছে মার্কেটে। এই কারণে এই 4G স্মার্টফোন কেনার আগে ভালোভাবে বিচার বিবেচনা করা উচিৎ। কম্পোনেন্ট কস্ট, সাপ্লাই চেইন খরচ এবং চাহিদা সহ বাজার পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।










