সার্টিফিকেশন সাইটে স্পট হল Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি Tecno তাদের Spark Go সিরিজের নতুন Tecno Spark Go 3 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। EEC সার্টিফিকেশন ডেটাবেসে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম প্রকাশ্যে এসেছে। বিশেষত্ব হল আসন্ন ফোনটি Spark Go সিরিজের প্রথম “Pro” ব্র্যান্ডিং সহ স্মার্টফোন হতে পারে। নিচে Tecno Spark Go 3 Pro স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

EEC ডেটাবেস লিস্টিং অনুযায়ী Tecno Spark Go 3 Pro ফোনটি “KO3” মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনটির নোটিফিকেশন নাম্বার ‘KZ0000013754’ এর অধীনে অ্যাপ্রুফ করা হয়েছে। সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই ফোনটি ইউরোপের বাজারে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Tecno Spark Go 3 Pro ফোনটি 4G হবে না কি 5G সাপোর্ট সহ লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটি কম দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আগের Tecno Spark Go 3 ফোনটি 4G স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। একই ক্যাটাগরিতে Pro মডেলও পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বাজারে 5G স্মার্টফোন বেশি পরিমাণে আসছে। তাই এবার কোম্পানি কি করে সেটাই দেখার।

এই প্রথম কোন গ্লোবাল সার্টিফিকেশন সাইটে Tecno Spark Go 3 Pro স্মার্টফোন লিস্টেড হয়েছে। তাই এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ফিচার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। আগামী দিন ফোনটি অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটেও লিস্টেড হতে পারে। এয়েই লিস্টিঙের মাধ্যমে ফোনের ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর সম্পর্কে জানা যাবে।

Tecno Spark Go 3 ফোনে 6.75 ইঞ্চির HD+ Dot নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি Android 15 সহ কাজ করে এবং এতে T7250 প্রসেসর রয়েছে। ফোনটিতে 64GB স্টোরেজ ও 4GB এক্সন্টেডেড RAM সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 3 ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে IP64 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IR Remote Control এর মতো ফিচার দেওয়া হয়েছে।

Tecno Spark Go 3 Pro ফোনটি বাজেট সেগমেন্টে Lava, realme ও Infinix মতো ব্র্যান্ডগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানার পরই সঠিক প্রতিযোগিতা সম্পর্কে বোঝা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here