Best Mid-Range Camera Phone of 2020
কম দামে সুন্দর ফোটোগ্রাফি ফিচারযুক্ত এই স্মার্টফোন ক্যাটাগরিতে OnePlus Nord, Google Pixel 4a, Vivo V20 Pro, Realme X3 Superzoom ও Samsung Galaxy M51 ফোনগুলি নমিনেট হয়েছে। একে অপরের সঙ্গে কড়া প্রতিযোগিতার পর Best Mid-Range Camera Phone of 2020 জিতে নিয়েছে Google Pixel 4a এবং রানার আপ হয়েছে Vivo V20 Pro স্মার্টফোন।
এই ক্যাটাগরির বিজেতা Google Pixel 4a এর ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপ ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে অবস্থিত। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এইচডিআর+, পোর্ট্রেট মোড, নাইট সাইট, ওআইএস এবং ভিডিও স্টেবিলাইজেশন ফিচারযুক্ত। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
The Indian Gadget Awards 2020 : সবার থেকে এগিয়ে এই ফোনটি Best Mid-Range Phone of 2020
গুগল তাদের Google Pixel 4a ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.81 ইঞ্চির ফুল এইচডি+ ওএলইডি ডিসপ্লেযুক্ত। এই ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস ও ওপরের বাঁদিকে পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। এই ফোনে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর এবং 443 পিপিআই সাপোর্ট করে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্ন্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে এবং এই ফোনে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।
The Indian Gadget Awards 2020 : দেখে নিন কোন ফোনটি Best Budget Phone of 2020
Google Pixel 4a তে প্রিলোডেড গুগল অ্যাসিসট্যান্ট পাওয়া যায় এবং এর সঙ্গে লাইভ ক্যাপশান সাপোর্ট ও রিয়েল টাইম ট্রান্সক্রিপ্টের মতো ফিচারও দেওয়া হয়েছে। এই ফোনটি 4জি ভোএলটিই ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে এনএফসি, 3.5 এমএম জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,140 এমএএইচ ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
