Home খবর 2022 শেষ হওয়ার পর এই 47টি স্মার্টফোনে আর চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট

2022 শেষ হওয়ার পর এই 47টি স্মার্টফোনে আর চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট

বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো ম্যাসেজিং অ্যাপের নাম জিজ্ঞাসা করলে যে কোনো মানুষ এক বাক্যে WhatsApp এর নাম নেবে। ভারতেও WhatsApp লক্ষ লক্ষ ইউজার আছেন যারা প্রায় প্রতিদিনই এই অ্যাপের মাধ্যমে চ্যাট, কল, ভিডিও কল এবং ডকুমেন্ট শেয়ার করে থাকেন। যদি বলা হয় যার কাছে স্মার্টফোন আছে তাঁর কাছে WhatsApp আছেই, তবে খুব একটা ভুল বলা হবে না। তবে অনেক WhatsApp ইউজারদের জন্য নতুন বছরে খারাপ খবর আসতে চলেছে। আগামী বছরে Apple, Samsung, Lenovo, Sony এবং LG ের মতো ব্র্যান্ডের 40টিরও বেশি স্মার্টফোন মডেলে এই অ্যাপ সাপোর্ট করা বন্ধ হয়ে যাবে। আরও পড়ুন: আমরা Jio True 5G এবং Airtel 5G Plus এর স্পিড টেস্ট করেছি, দেখে নিন রেজাল্ট 

এই বছর শেষ হলেই অর্থাৎ 1 জানুয়ারি 2023 থেকে বেস কিছু স্মার্টফোনে Meta অধিকৃত WhatsApp চলা বন্ধ হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে এইসব মোবাইল ফোনের লিস্ট প্রকাশ করা হয়েছে। এই লিস্টে বিভিন্ন ব্র্যান্ডের মোট 47টি ফোন আছে যেগুলি 31 ডিসেম্বর 2022 থেকে আর WhatsApp অ্যাক্সেস করতে পারবে না। এই লিস্টে এমন কিছু স্মার্টফোন রয়েছে যেগুলি ভারতের মার্কেটে পাওয়া যায় না আবার এমন ফোনও আছে যেগুলি এই দেশে সেল করা হয়।

এইসব ফোনে আর চলবে না WhatsApp

 

ওপরে দেওয়া লিস্টের কোনো ফোনেই আর আগামী নতুন বছর থেকে WhatsApp চলবে না। দেখাই যাচ্ছে এই লিস্টে Samsung এবং LG ফোনের নামই বেশি রয়েছে। এটি গ্লোবাল লিস্ট হওয়ার কারণে এমন কিছু ফোনের নামও এই তালিকায় রয়েছে যেগুলি ভারতে পাওয়া যায় না। তবে এই লিস্টে যদি এমন কোনো ফোনের নাম থেকে থাকে যেটি আপনি বা আপনার পরিবারের কেউ ব্যাবহার করেন তবে তাকে আগামী দিনে WhatsApp ব্যাবহারের জন্য ফোন পরিবর্তন করতে হতে পারে। আরও পড়ুন: 108MP Camera সহ লঞ্চ হল নতুন 5G রেডমি স্মার্টফোন, পাওয়া যাবে 67W ফাস্ট চার্জিং এবং 12GB RAM

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন