108MP Camera সহ লঞ্চ হল নতুন 5G রেডমি স্মার্টফোন Redmi Note 12 Pro Speed Edition, পাওয়া যাবে 67W ফাস্ট চার্জিং এবং 12GB RAM

আগামী 5 জানুয়ারি ভারতে রেডমি নোট 12 প্রো সিরিজ লঞ্চ হতে চলেছে। গ্লোবাল মার্কেটে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Redmi Note 12 Pro Speed Edition নামের একটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। চিনে Redmi K60, Redmi K60 Pro এবং Redmi K60E এর পাশাপাশি এই নতুন ফোনটি বাজারে এসেছে। 108MP Camera, 12GB RAM এবং Snapdragon 778G চিপসেট সহ এই নতুন ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: 67W ফাস্ট চার্জিং এবং 5,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল 12GB RAM যুক্ত Redmi K60E 5G স্মার্টফোন

Redmi Note 12 Pro Speed Edition এর স্পেসিফিকেশন

  • 6.67″ AMOLED ডিসপ্লে
  • 12GB RAM + 256GB Storage
  • Qualcomm Snapdragon 778G
  • 108MP রেয়ার ক্যামেরা
  • 67W 5,000mAh Battery

নতুন Redmi Note 12 Pro Speed Edition এ 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন HDR10+ এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। বাজারে এই ফোনটি Shimmer Green, Time Blue এবং Midnight Black কালারে সেল করা হবে।

Redmi Note 12 Pro Speed Edition ফোনটি Android 12 যুক্ত miUI 14 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 778G চিপসেটে রান করে। ফাস্ট প্রসেসিঙের জন্য এতে 12 লেয়ারের কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফিচারের জন্যই এই ফোনটির নাম Speed Edition রাখা হয়েছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Realme 10 স্মার্টফোন, অফিসিয়াল ওয়েবসাইটে বড় ঘোষণা করেছে কোম্পানি 

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED Flash এর সঙ্গে 108MP Samsung HM2 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi Note 12 Pro Speed Edition ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 3.5 এমএম জ্যাক এবং X-Axis Linear Motor এর মতো উল্লেখযোগ্য ফিচার যুক্ত। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য় এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে Nasal ভ্যাকসিন Incovacc বুস্টার ডোজ বুক করার উপায়

Redmi Note 12 Pro Speed Edition এর দাম

চিনে Redmi Note 12 Pro Speed Edition ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1699 ইউয়ান অর্থাৎ প্রায় 20,000 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM + 256GB মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1799 ইউয়ান এবং 1999 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 21,300 টাকা এবং 23,700 টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here