আরও একবার ফেস্টিভ সিজনের কথা মাথায় রেখে ই-কমার্স সাইট তাদের সেল শুরু করে দিয়েছে। এই সুযোগে Thomson 23 অক্টোবর 2022 পর্যন্ত ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনারের ওপর বড়ো ছাড় ঘোষণা করেছে। আপনি যদি পরের বছরের গরমের জন্য এখনই একটি AC নিতে চান বা একটি নতুন TV বা Washing Machine কেনার কথা ভেবে থাকেন তাহলে Thomson এর দেওয়া আকর্ষণীয় অফারগুলি আপনি একবার দেখতে পারেন। আরও পড়ুন: সাবধান! 5G আপগ্রেডের নামে চলছে জোচ্চুরি, সতর্কবার্তা জারি করল সাইবার পুলিশ
ব্যাংক অফার
সেলের দ্বারা Thomson সব Axis এবং ICICI কার্ড হোল্ডারদের জন্য 10% ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। PAYTM ইউজাররাও কেনাকাটার সময় 10% সাশ্রয় করতে পারবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড হোল্ডাররা 8% ছাড় + 5% ক্যাশব্যাকের সুবিধা নিতে পারবে।
এই টিভিতে পাওয়া যাবে দুর্দান্ত ছাড়
Thomson কিছুদিন আগেই 4k Google TV এর সাথে QLED Tvs এর মেড ইন ইন্ডিয়া নতুন রেঞ্জ লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। এই নতুন সিরিজের মধ্যে 50 ইঞ্চির টিভি 33,999 টাকায়, 55 ইঞ্চির টিভি 40,999 টাকায় এবং 65 ইঞ্চির টিভি 59,999 টাকায় কেনা যেতে পারে। এটি শুধুমাত্র ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে কেনার জন্যই উপলদ্ধ। আরও পড়ুন: Jio কে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট BSNL এর এই প্ল্যানটি, 80 দিনের জন্য পাবেন আনলিমিটেড ডেটা, কল এবং SMS এর সুবিধা
এছাড়া এই সেলে সবথেকে সস্তায় পাওয়া যাবে Thomson এর 24 ইঞ্চির টিভি। এই টিভিটি মাত্র 5,499 টাকায় কেনা যেতে পারে। 32 ইঞ্চির টিভিটি 6,999 টাকা থেকে 8,999 টাকার মধ্যে কেনা যেতে পারে। এরসাথে 40 ইঞ্চির টিভির দাম 14,999 টাকা, 42 ইঞ্চির টিভির দাম 15,999, 43 ইঞ্চির টিভির দাম 13,999 টাকা, 50 ইঞ্চির টিভির দাম শুরু 23,999 টাকা থেকে, 55 ইঞ্চির টিভির দাম শুরু 27,999 টাকা থেকে, 65 ইঞ্চির টিভির দাম 48,999 টাকা, 75 ইঞ্চির টিভির দাম 79,999 টাকা। মানে আপনি এই সেলে সবথেকে ছোটো সাইজের 24 ইঞ্চি থেকে 75 ইঞ্চির টিভি কিনতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন এই সেল 23 অক্টোবর পর্যন্ত চলবে।
AC-তেও পাওয়া যাবে ছাড়
সেলে Thomson এর 1 টন 3 স্টার এসি 25,999 টাকায় পাওয়া যাবে। 1.5 টনের 3 স্টার এসি 28,999 টাকায় এবং 1.5 টন 5 স্টার এসি 30,999 টাকায় পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসছে POCO F5 স্মার্টফোন, চাপে পড়বে OnePlus
ওয়াশিং মেশিননের ওপর ডিসকাউন্ট
এই সেলে কোম্পানির ওয়াশিং মেশিনের নতুন রেঞ্জ খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। Thomson ওয়াশিং মেশিনের দাম 4,990 টাকা থেকে 37,999 টাকা পর্যন্ত। আপনি এই সেলে দ্বারা এটি কিনতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
