Apple ভারতে তাদের ফোল্ডেবল আইফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের নতুন ডিভাইস হিসাবে টেক জগতে iPhone Duo পেশ করেছে। কোম্পানির এই প্রথম ফোল্ডেবল আইফোন বর্তমানে সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। এই ফোনটি কেমন এবং এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
iPhone Duo ফোনের টপ 10 ফিচার
ওয়াইড ফোল্ডেবল ডিজাইন
iPhone Duo ফোনটি আনফোল্ড করলে একটি ট্যাবলেট ডিভাইসের মতো শেপ পাওয়া যায়। এই ফোনটি বিভিন্ন পজিশনে ব্যাবহার করা যায়, ফলে কন্টেন্ট দেখা ও ক্যামেরা ব্যাবহার থেকে শুরু করে এটি ঘড়ি, ক্যালেন্ডার ও ডিজিটাল ফটো ফ্রেম হিসাবেও ব্যাবহার করা যাবে। এই ফোনটি Landscape, Portrait, Closed, Seated এবং Standing পজিশনে উপভোগ করা যাবে। বড় ফোল্ডিং ডিসপ্লে যথাযথ ব্যাবহারের জন্য এতে Split View multitasking রয়েছে, ফলে ফোনটির দুটি স্ক্রিনে একই সঙ্গে দুটি আলাদা অ্যাপ ব্যাবহার করা যাবে।
মজবুত বিল্ড কোয়ালিটি
কোম্পানির পক্ষ থেকে Apple iPhone Duo ফোনে গ্ৰেড 5 Titanium frame ব্যাবহার করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে আলাদাভাবে হিঞ্জ কভার যোগ করা হয়েছে। ফোল্ডেবল ফোন হওয়া সত্ত্বেও ফোনটির ডিসপ্লেতে স্ক্রিন ক্রিজ দেখা যায় না বললেই চলে। এই ফোনের ডিসপ্লে এবং ব্যাক প্যানেল উভয় ক্ষেত্রে Ceramic Shield রয়েছে। এর ফলে ফোনটি স্ক্র্যাচ বা ক্র্যাক থেকে সুরক্ষিত থাকবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে।
ডুয়েল স্ক্রিন।
iPhone Duo ফোনটি কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন। ফোনটি আনফোল্ড করলে 1878 x 2670 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7.6-ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। একইভাবে ফোল্ড অবস্থায় এতে 1398 x 2034 পিক্সেল রেজোলিউশন সহ 5.4-ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন রয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই ফোনের উভয় Super Retina XDR ProMotion ডিসপ্লে 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডায়নামিক আইল্যান্ড আগের চেয়ে ছোট করে দেওয়া হয়েছে এবং ফোনটির প্রাইমারি ডিসপ্লেতে nano-texture ফিনিশ রয়েছে।
48MP Dual Fusion ক্যামেরা
ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য iPhone Duo ফোনে 48MP ডুয়েল ফিউশন ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এতে f/1.6 অ্যাপার্চারযুক্ত 48MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনে 2x অপটিক্যাল টেলিফটো জুম এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট পাওয়া যাবে।
অদৃশ্য সেলফি ক্যামেরা
iPhone Duo ফোনটির ফ্রন্ট প্যানেল যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনের মেইন স্ক্রিনে Under-Display FaceTime ক্যামেরা রয়েছে, যা স্ক্রিনের নিচে অবস্থিত। এই ক্যামেরা বাইরে থেকে দেখা যায় না, তবে ভিডিও কল বা সেলফি চালু করলে নিজে থেকে চালু হয়ে যায়। ফোনটির আউটার ডিসপ্লেতে 12MP Center Stage ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় Duo Preview, Kid Cue এবং Duo FaceTime ফিচার যোগ করা হয়েছে।
শক্তিশালী পারফরমেন্স
আমরা সবাই জানি Apple আইফোন কখনও হ্যাং করে না। এবার কোম্পানি তাদের iPhone Duo ফোনে এই বিষয়টি আরও জোরালো করে তুলবে। এই ফোনে Apple A20 Pro চিপসেট যোগ করা হয়েছে। 2nm আর্কিটেকচারে তৈরি এই হেক্স-কোর প্রসেসরে 2.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়াড-কোর এবং 4.9GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল-কোর রয়েছে। এই ফোনে 7-কোর GPU এবং 32-কোর ANU যোগ করা হয়েছে। একইভাবে ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Vapor Cooling সিস্টেম দেওয়া হয়েছে।
অসাধারণ ব্যাটারি ব্যাকআপ
iPhone Duo ফোনে Dual-battery সিস্টেম যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে মেইন স্ক্রিনে 31 ঘন্টা পর্যন্ত এবং আউটার স্ক্রিনে 44 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। এই ফোনটি 25W MagSafe wireless এবং 25W Qi2 wireless চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।
অ্যাডভান্স iOS 27
ভারতে iPhone Duo ফোনটি লেটেস্ট এবং অ্যাডভান্স iOS 27 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনের অপারেটিং সিস্টেম ফোনটির ফোল্ড ফ্যাক্টর হিসাবে অপ্টিমাইজ করা হয়েছে। ভেতরের স্ক্রিনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের পাশাপাশি সহজ করে তোলা হয়েছে। আবার ফোনের পজিশনের ওপর নির্ভর করে আইওএস কাজের ধরন বদলে নেয়।
Apple Intelligence এবং Siri
কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন ডিজাইনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকেও যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনের অ্যাপেল ইন্টেলিজেন্সে Writing Tools, Genmoji, Image Playground, visual intelligence ও Live Translation এর মতো বিভিন্ন AI বেস্ড স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটিতে প্রাইভেসির প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এবার Siri আগের চেয়েও বেশি personal, conversational ও powerful হয়ে গেছে এবং বিভিন্ন অ্যাপের সঙ্গে মিশে কাজ করে।
Apple Pencil
iPhone Duo ফোনটি লঞ্চের পাশাপাশি কোম্পানি জানিয়ে দিয়েছে ভবিষ্যতে এই ফোনটিতে Apple Pencil সাপোর্ট করবে। অর্থাৎ একটি ট্যাবলেটের মতোই এই ফোনেও স্মার্ট পেন ব্যাবহার করে কাজ করা যাবে। এই ফিচার অফিস প্রেজেন্টেশন এবং স্কুল প্রোজেক্টের জন্য যথেষ্ট উপযোগী হবে। মাল্টি টাস্কিঙের পাশাপাশি এই ফোনে স্কেচিং এবং ড্রয়িঙও করা যাবে।
iPhone Duo ফোনের দাম
ভারতের বাজারে iPhone Duo ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 256GB Storage মডেলের দাম 2,99,900 টাকা রাখা হয়েছে। এই ফোনের 512GB মডেল 3,24,900 টাকা দামে পেশ করা হয়েছে। iPhone Duo ফোনটির 1TB মডেল 3,74,900 টাকা এবং 2TB মডেল 4,49,900 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি Star White এবং Night Sky কালার অপশনে পেশ করা হয়েছে। আগামী 16 সেপ্টেম্বর থেকে এই ফোনটি বুক করা যাবে এবং সেল শুরু হবে 23 অক্টোবর থেকে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 7000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 81,500 টাকা পর্যন্ত trade-in অফার দেওয়া হবে।
