TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে ভারতের টেলিকম সেক্টর দিন দিন বেড়েই চলেছে। গত অক্টোবর মাসে দেশের মোট টেলিকম ইউজারদের সংখ্যা বেড়ে 123.1 কোটি হয়ে গেছে। এর মধ্যে 118.4 কোটি মোবাইল ইউজার এবং 4.6 কোটি মানুষ এখনও ওয়্যারলাইন পরিষেবা ব্যাবহার করেন। রিপোর্ট অনুযায়ী, কানেক্টিভিটি বৃদ্ধির ফলে মাত্র এক মাসের মধ্যে মোবাইল ইউজারদের সংখ্যা 0.19 শতাংশ বেড়েছে। আবারও Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির মুকুট পেয়েছে, অপরদিকে সরকারি টেলিকম কোম্পানি BSNL ক্রমশ বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
Jio পেয়েছে সবচেয়ে বেশি নতুন ইউজার
গত অক্টোবর মাসে আরও একবার রিলায়েন্স জিও দেশের নাম্বার ওয়ান খেতাব জিতে নিয়েছে। একই সঙ্গে কোম্পানি সবচেয়ে বেশি নতুন ইউজার পেয়েছে। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী মাত্র এক মাসের মধ্যে জিও নেটওয়ার্কে 19.97 লক্ষ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন। এর ফলে মুকেশ আম্বানির কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 48.47 কোটি হয়ে গেছে। ফাস্ট 5G নেটওয়ার্ক এবং ক্রমাগত আপগ্রেড করা সার্ভিসের দৌলতে রিলায়েন্স জিও গ্ৰাম্য এলাকাতেও যথেষ্ট প্রভাব বিস্তার করছে।
বেড়েছে Airtel ইউজার বেসও
রিলায়েন্স জিওর পর দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানির স্থান দখল করেছে ভারতী এয়ারটেল। গত অক্টোবর মাসে কোম্পানির ওভারঅল বৃদ্ধির পাশাপাশি 12.52 লক্ষ নতুন সাবস্ক্রাইবারও পেয়েছে। এইসব নতুন ইউজারদের ফলে এয়ারটেলের মোট ইউজার বেস বেড়ে 39.36 কোটি ছুঁয়েছে। জানিয়ে রাখি 2025 সালের তৃতীয় কোয়ার্টারের শেষে এই সংখ্যা ছিল 39.24 কোটি।
বিশ্বাসযোগ্য হয়ে উঠছে BSNL
আজ থেকে 2-3 বছর আগে যদি বলা হত দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL প্রাইভেট কোম্পানি Vodafone এর চেয়ে এগিয়ে যাবে তবে তা বিশ্বাস করতে কষ্টই হত। তবে আজ এটি বাস্তবে পরিণত হয়েছে। 2025 সালের অক্টোবর মাসে BSNL মোট 26.9 লক্ষ নতুন ইউজার পেয়ে অবাক করেছে। অথচ ভোডাফোন আইডিয়া পেয়েছে মাত্র 20.83 লক্ষ ইউজার।
BSNL এর এই সফলতার পর কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 9.25 কোটি হয়ে গেছে। জানিয়ে রাখি বর্তমানে একমাত্র বিএসএনএল 4G পরিষেবা দিচ্ছে। তাই এত বিপুল নতুন ইউজার পাওয়া যথেষ্ট উল্লেখযোগ্য ঘটনা। নেটওয়ার্ক আপগ্ৰেডের পর টিয়ার-2 এবং টিয়ার-3 শহরে নাগরিকরা দ্রুত এই কোম্পানিতে শিফ্ট করেছেন।
অবশেষে Vodafone Idea (Vi) এর ইউজার বেস 2025 সালের অক্টোবর মাসে কমে 20.07 কোটি হয়ে গেছে। এর এক মাস আগে অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে কোম্পানির ইউজার বেস ছিল 20.28 কোটি। তবে বর্তমানে ভোডাফোন আইডিয়াকে তাদের নেটওয়ার্কে বিনিয়োগ ও গ্ৰাহক সংখ্যা ধরে রাখার জন্য যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।












