Home খবর 8 হাজার টাকার চেয়ে কম দামে আসতে চলেছে HMD Bold! থাকতে পারে 50MP ক্যামেরা, 90Hz ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি

8 হাজার টাকার চেয়ে কম দামে আসতে চলেছে HMD Bold! থাকতে পারে 50MP ক্যামেরা, 90Hz ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি

এইচএমডি তাদের কম দামের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। লিক অনুযায়ী কোম্পানি 8 হাজার টাকা দামে তাদের HMD Bold ফোনটি পেশ করবে। ইন্টারনেটের মাধ্যমে আপকামিং ফোনের দাম সহ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে HMD ফোনে 6GB RAM, 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা থাকবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Bold ফোনের ডিটেইলস সম্পর্কে।

HMD Bold এর প্রাইস (লিক)

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD Bold ফোনটি ভারতের বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের ভ্যানিলা মডেল 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 7,999 টাকা এবং টপ মডেল 6GB RAM + 256GB স্টোরেজ অপশন 9,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই HMD Bold ফোনটি কোম্পানির সবচেয়ে কম দামের ফোন হতে চলেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD Bold ফোনটি Blue এবং Brown কালার অপশনে ভারতে সেল করা হতে পারে।

HMD Bold এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: লিক অনুযায়ী HMD Bold ফোনটিতে 6.74 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। লো বাজেট ফোনটির এলসিডি প্যানেল দিয়ে তৈরি এইচডি + স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

প্রসেসর: কম দামের HMD Bold ফোনটিতে লো-বাজেট চিপসেট দেওয়া হবে। লিক অনুযায়ী কোম্পানি তাদের ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.6GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি7200 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।

স্টোরেজ: এই কম দামের এইচএমডি ফোনটি দুটি RAM মডেলে পেশ করা হতে পারে। ফোনটিতে 4GB RAM ও 6GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ অপশন থাকবে। ফোনটিতে মেমরি কার্ড সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এইচএমডি বোল্ড ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও অডিওর জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Bold ফোনটিতে শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 20 ওয়াট চার্জিং সাপোর্ট থাকতে পারে।