ভারতে রিয়েলমি তাদের realme 16 Pro এবং realme 16 Pro+ ফোনদুটি লঞ্চের পর, এবার কোম্পানি এই সিরিজের নন-প্রো মডেল লঞ্চ করা প্রস্তুতি নিচ্ছে। আগামী 29 জানুয়ারি ভিয়েতনামে realme 16 ফোনটি পেশ করা হবে। গ্লোবাল বাজারে ফোনটি টিজ করা হয়েছে। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে realme 16 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের RAM এবং প্রসেসর ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
গীকবেঞ্চ সাইটে realme 16 5G ফোনটি RMX5171 মডেল নাম্বার সহ দেখা গেছে। 20 জানুয়ারির এই লিস্টিঙে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 809 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2043 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। গীকবেঞ্চ লিস্টিঙে আপকামিং রিয়েলমি ফোনটি Android 16 সহ দেখা গেছে। কোম্পানি তাদের ফোনটি লেটেস্ট realme UI 7.0 সহ লঞ্চ করবে বলে জানা গেছে।
গীকবেঞ্চ সাইটে realme 16 5G ফোনটি 8GB RAM সহ দেখা গেছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট হতে পারে এবং টপ ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হতে পারে। গীকবেঞ্চের মাদার বোর্ড সেকশনে k6835v_64 লেখা রয়েছে। এই কোডনেম MediaTek Dimensity 6400 প্রসেসরের হবে বলে মনে করা হচ্ছে।
realme 16 5G ফোনটি অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। গীকবেঞ্চ সাইটে এই মোবাইল সিপিইউ এর বেস ফ্রিকোয়েন্সি 2.00 গীগাহার্টস হবে বলে জানানো হয়েছে এবং টপ ক্লক স্পীড 2.50 গীগাহার্টস হতে পারে। বেঞ্চমার্ক সাইটের মাধ্যমে ফোনের RAM এবং প্রসেসর সম্পর্কে জানা গেছে। সম্প্রতি রিটেইলার লিস্টিঙের মাধ্যমে ফোনের অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল, নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।
Realme 16 5G ফোনটিতে 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4,500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AGC DT-Star D+ প্রোটেকশন সহ লঞ্চ করা হবে।
ফটোগ্রাফির জন্য Realme 16 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ওআইওএস ক্যামেরা 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
Realme 16 5G ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। লিস্টিং অনুযায়ী ভিয়েতনামে ফোনটি 60W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এছাড়াও ফোনটি IP66, IP68, IP69 ও IP69K রেটিং সহ পেশ করা হবে বলে জানানো হয়েছে।
আমরা আগেই জানিয়েছি ভারতে realme 16 Pro এবং realme 16 Pro+ ফোনদুটি 31,999 টাকা ও 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ‘প্রো’ মডেলের পর, এবার কোম্পানি তাদের realme 16 ফোনটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।












