Home টপ সংগ্রহ দেখে নিন 2026 সালে আসন্ন ফোনের লিস্ট, লঞ্চ হবে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন

দেখে নিন 2026 সালে আসন্ন ফোনের লিস্ট, লঞ্চ হবে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন

2025 সাল বছরটি মোবাইল জগতের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। মোবাইল প্রসেসরের ক্ষমতা বেড়েছে আগের চেয়ে অনেকটাই। বড় ব্যাটারি আজকের দিনে দাঁড়িয়ে জলভাত হয়ে গেছে। এক‌ই সঙ্গে মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রেও দারুণ উন্নতি ঘটেছে। এবার 2026 সাল শুরুর সঙ্গে সঙ্গে টেক প্রেমীদের আশাও বাড়তে চলেছে। এই বছরেও বিভিন্ন শক্তিশালী এবং অ্যাডভান্স স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই পোস্টে 2026 সালে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Redmi Note 15 5G

আগামী 6 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 15 5G। এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা এবং 20MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,520mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.77-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকবে।

realme 16 Pro series

2026 সালের প্রথম realme ফ্যানদের যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। আগামী 6 জানুয়ারি কোম্পানির নতুন ‘নাম্বার সিরিজ’ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে realme 16 Pro এবং realme 16 Pro+ ফোনগুলি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সিরিজের প্রো প্লাস মডেলে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP ক্যামেরা যোগ করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই সিরিজের ফোনগুলিতে 7,000mAh ব্যাটারি থাকবে। সিরিজের টপ মডেলে 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি হবে।

realme GT8

ভারতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ realme GT 8 Pro লঞ্চের পর 2026 সালে realme GT8 ফোনটি পেশ করা হবে। এই ফোনে Snapdragon 8 Gen 5 চিপসেট যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এতে 165Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।

Motorola Signature

2026 সালের শুরুতেই Motorola নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে শীঘ্রই ভারতে Motorola Signature ফোনটি পেশ করা হতে পারে। এতে OnePlus 15R ফোনে ব্যাবহৃত Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে। এই ফোনে 6.7-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে। এই সেট‌আপে 12-71mm পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।

OnePlus Nord 6

বর্তমানে বাজারে OnePlus 15 এবং OnePlus 15R ফোনগুলি বেশ জনপ্রিয়। এবার কোম্পানি মিড বাজেটে OnePlus Nord 6 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। নতুন বছরের প্রথম কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে 80W ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে। OnePlus Nord 6 5G ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে।

OPPO Reno 15 Pro Mini

ভারতে 2026 সালের প্রথম দিকে OPPO Reno 15 Pro Mini ফোনটি লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 8450 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। এতে 6.32-ইঞ্চির 1.5K flat OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফোনে IP69 রেটিং দেওয়া হবে।

OPPO Reno 15

চীনে OPPO Reno 15 ফোনটি লঞ্চ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও পেশ হতে চলেছে। জানুয়ারি মাসের প্রথম দিকেই এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনে MediaTek Dimensity 8450 চিপসেট যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6.32-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP সেলফি ক্যামেরা এবং 200MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

OPPO Reno 15 Pro

আগামী 8 জানুয়ারি ভারতে OPPO Reno 15 Pro ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP প্রাইমারি, 50MP আলট্রা ওয়াইড ও 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির FHD + AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

OPPO Find N6

2026 সালের প্রথম দিকে OPPO তাদের ফোল্ডেবল Find N6 স্মার্টফোন লঞ্চ করবে। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনে LTPO OLED প্যানেল দিয়ে তৈরি 8.12-ইঞ্চির প্রাইমারি 2K ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 6.62-ইঞ্চির কভার স্ক্রিন যোগ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনটির কভার ও মেইন উভয় স্ক্রিনে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে 200MP + 50MP সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি থাকতে পারে।

Samsung Galaxy Z TriFold

স্যামসাং তাদের তিন ভাঁজের Samsung Galaxy Z TriFold ফোনটি গ্লোবাল মার্কেটে প্রকাশ করেছে এবং 2026 সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হতে পারে। এটি কোম্পানির প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন। এই ফোনে 6.5-ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X কভার ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোনটি আনফোল্ড করলে 10.0-ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X ডিসপ্লে পাওয়া যাবে। 16GB RAM ও 1TB স্টোরেজ সহ এই ফোনে প্রসেসিঙের জন্য Snapdragon 8 Elite চিপসেট যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP + 12MP + 10MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 10MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy S26 Ultra

2026 সালের প্রথম দিকে Samsung তাদের ‘Galaxy S’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। Samsung Galaxy S26 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠবে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনে Galaxy AI ফিচার থাকবে এবং S-Pen এও নতুন ফিচার পাওয়া যাবে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP + 50MP + 50MP + 10MP কোয়াড রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ওয়্যার্ড, ওয়্যারলেস এবং রিভার্স চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Samsung Galaxy S26

লিক অনুযায়ী ‘Galaxy S’ সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Samsung Galaxy S26 ফোনে Samsung Exynos 2600 প্রসেসর যোগ করা হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে এটি বিশ্বের প্রথম 2nm মোবাইল চিপসেট হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনে 6.3 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 25W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300mAh ব্যাটারি থাকতে পারে।

Vivo V70

2026 সালে ভারতে Vivo V70 ফোনটি লঞ্চ করা হবে। বছরের প্রথম কোয়ার্টারে ফোনটি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও এই ফোনে Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 6.59-ইঞ্চির 1.5K flat AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Vivo X300 FE

ভারতের বাজারে Vivo X300 এবং Vivo X300 Pro ফোনগুলি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এবার এই সিরিজের অধীনে Vivo X300 FE মডেল লঞ্চ করা হবে। এই ফোনে সিরিজের অন্যান্য ফোনের মতো MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হতে পারে। আবার কিছু রিপোর্টে Snapdragon 8 Gen 5 চিপের কথা উল্লেখ করা হয়েছে। এই ফোনে 6.3-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+50MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Infinix Note Edge

2026 সালে Infinix Note Edge ফোনটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে। সম্প্রতি জানা গেছে এই ফোনে Dimensity 7100 5G প্রসেসর দেওয়া হবে। এই ফোনে 3D curved AMOLED ডিসপ্লে যোগ করা হবে বলে জানা গেছে। এই স্ক্রিনের রেজোলিউশন 1.5K হবে এবং স্ক্রিন সাইজ 6.7 ইঞ্চির চেয়ে বেশি হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি থাকতে পারে।

iQOO Neo 11

2026 সালের প্রথম কোয়ার্টারে ভারতে iQOO Neo 11 ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। গেমিঙের জন্য এই ফোনে 8000mm² হীট ডিসিপেশন এরিয়া যোগ করা হয়েছে। এই ফোনে 6.82-ইঞ্চির 2K+ BOE Q10+ LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

iQOO Z11 Turbo

2026 সালে iQOO প্রথম Z11 Turbo ফোনটি লঞ্চ করবে। এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হবে বলে জানা গেছে। এই ফোনে 8,000mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনে 200MP Samsung HP5 সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এর সঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

POCO M8 5G

POCO 2026 সালের সূচনা করবে তাদের M8 5G ফোনটির মধ্য দিয়ে। ফোনটির থিকনেস 7.35mm এবং ওজন 178 গ্ৰাম হবে বলে জানা গেছে। এই ফোনে Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,520mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 20MP সেলফি ক্যামেরা থাকতে পারে। আগামী 8 জানুয়ারি ভারতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে।

POCO X8 Pro

2026 সালের প্রথম দিকে ভারতে POCO X8 Pro ফোনটি লঞ্চ করা হবে। ভারতীয় সার্টিফিকেশন প্ল্যাটফর্ম BIS সাইটে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। এই ফোনে MediaTek এর আপকামিং Dimensity 8500 প্রসেসর যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8,500mAh ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 6.6 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে যোগ করা হতে পারে।