2026 সালের এপ্রিল মাসে লঞ্চ হতে চলেছে একাধিক উল্লেখযোগ্য স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

আর দুই দিন পর থেকেই এপ্রিল মাস শুরু হবে। এই আসন্ন মাসটি ভারতীয় স্মার্টফোন বাজারের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই মাসে ভারত সহ গ্লোবাল মার্কেটে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। Vivo, OPPO ও OnePlus সহ realme ও Redmi ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আসছে। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য 15 হাজার টাকার রেঞ্জে সস্তা 5G ফোনের পাশাপাশি ফ্ল্যাগশিপ সেগমেন্টে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করা হবে। 2026 সালের এপ্রিল মাসে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

realme 16

লঞ্চ ডেট – 2 এপ্রিল

realme 16 Pro ও realme 16 Pro+ ফোনের পর এবার কোম্পানি আগামী 2 এপ্রিল realme 16 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে সেলফি মিরর দেওয়া হবে। ফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony IMX852 ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর পাওয়া যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 7000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ফোনে IP69 Pro রেটিং থাকবে।

Redmi Note 15 SE

লঞ্চ ডেট – 2 এপ্রিল

আগামী 2 এপ্রিল রেডমি তাদের Redmi Note 15 ফোনের স্পেশাল এডিশন লঞ্চ করতে চলেছে। Redmi Note 15 SE ফোনটি রেড কালার অপশনে টিজ করা হয়েছে এবং এই ফোনটি ভেগান লেদার ফিনিশ সহ পেশ করা হতে পারে। এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনটির ব্যাক প্যানেলে 108MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 20MP সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5520mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং এই ফোনটিতে 18W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

Vivo V70 FE

লঞ্চ ডেট – 2 এপ্রিল

আগামী 2 এপ্রিল ভারতে Vivo V70 FE ফোনটি লঞ্চ করা হবে। vivo V70 এবং vivo V70 Elite এর পর এই ফোনটি কোম্পানির ‘V70’ সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। এই আপকামিং ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হতে চলেছে এই ফোনের 200MP ক্যামেরা। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। Vivo V70 FE 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 7000mAh ব্যাটারি থাকবে। এই ফোনটিতে 6.83-ইঞ্চির 1.5K Q10+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে।

OnePlus Nord 6

লঞ্চ ডেট – 7 এপ্রিল

আগামী 7 এপ্রিল ভারতে OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসরের পাশাপাশি LPDDR5X RAM + UFS 4.1 Storage টেকনোলজি দেওয়া হবে। এই ফোনে 165FPS ফ্রেম রেটে BGMI খেলা যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 9,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। OnePlus Nord 6 ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

Ai+ Nova 2 series

লঞ্চ ডেট – 9 এপ্রিল

আগামী 9 এপ্রিল ভারতে Ai+ কোম্পানির Nova 2 5G এবং Nova 2 Ultra 5G ফোনগুলি লঞ্চ করা হবে। এই ফোনদুটি nxtQ প্ল্যাটফর্মে কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলি লো বাজেট সেগমেন্টে পেশ করা হতে পারে এবং এগুলির দাম 10 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে। Nova 2 5G ফোনে 8MP এবং Nova 2 Ultra 5G ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। উভয় ফোনে ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে দেওয়া হবে এবং Ai+ Nova 2 Ultra ফোনের ব্যাক প্যানেলে কালারফুল লাইট যোগ করা হতে পারে।

Vivo T5 Pro 5G

লঞ্চ ডেট – জানা যায়নি

মার্চ মাসে ভিভো ভারতের বাজারে তাদের vivo T5x স্মার্টফোন লঞ্চ করেছিল এবং এবার এপ্রিল মাসে এই সিরিজের অধীনে Vivo T5 Pro 5G ফোনটি পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 9,020mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই আপকামিং ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই ফোনে MediaTek Dimensity প্রসেসর যোগ করা হবে বলে শোনা যাচ্ছে।

OPPO Find X9s

লঞ্চ ডেট – জানা যায়নি

OPPO Find X9 এবং Find X9 Pro ফোনের পর এবার কোম্পানি OPPO Find X9s 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই মাসেই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট সহ 7,025mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+50MP+50MP রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর থাকতে পারে। এই আপকামিং ফোনটিতে 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

OPPO K15 Pro series

লঞ্চ ডেট – 1 এপ্রিল (চীন)

চীনে 1 এপ্রিল OPPO K15 Pro এবং OPPO K15 Pro+ ফোনগুলি লঞ্চ করা হবে। এই ফোনে বিল্ট-ইন কুলিং ফ্যান দেওয়া হবে, এর ফলে হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোন গরম হবে না ও গরম হাওয়া বাইরে বের করে দেওয়া হবে। লিক অনুযায়ী OPPO K15 Turbo Pro ফোনে MediaTek Dimensity 8500 এবং Pro+ ফোনে Dimensity 9500s চিপসেট যোগ করা হবে। এইসব ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। এর মধ্যে Pro মডেলে 6.59-ইঞ্চির এবং Pro+ মডেলে 6.78-ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। এছাড়া OPPO K15 Pro ফোনে 7500mAh এবং OPPO K15 Pro+ ফোনে 8000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here