8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে আপকামিং Tecno Pova Curve 2! দেখে নিন টিজার ভিডিও

2025 সালের মে মাসে ভারতে টেকনো তাদের Tecno Pova Curve ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করেছিল। এই ফোনটিতে 144Hz Curved AMOLED ডিসপ্লে, 64MP Camera এবং MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার Tecno Pova Curve 2 ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি আপকামিং ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। অন্যদিকে অফিসিয়ালি Tecno Pova Curve 2 ফোনের টিজার ইন্টারনেটে শেয়ার করা হয়েছে।

Tecno Pova Curve 2 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে একটি লিকের মাধ্যমে ফোনের টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে। টিপস্টার মুকুল শর্মা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এই ভিডিও শেয়ার করেছেন। ইউজাররা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিও দেখতে পারবেন। সম্প্রতি লিক হওয়া টিজারের মাধ্যমে বেশি কিছু জানা যায়নি, তবে Tecno Pova Curve 2 5G ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন হয়ে উঠতে পারে।

সম্প্রতি প্রকাশ্যে আসা Tecno Pova Curve 2 স্মার্টফোনের সার্টিফিকেশন ডিটেলস অনুযায়ী এই ফোনটি গুগল প্লে কনসোলে MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লিস্টেড হয়েছে। এই প্রসেসরটি 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইসঙ্গে ফোনটি বাজারে লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 12GB RAM সহ দেখা গেছে। এটি ফোনটির টপ ভেরিয়েন্ট 8GB RAM অপশনে সেল করা হতে পারে। একইভাবে TÜV সার্টিফিকেশন সাইটে Tecno Pova Curve 2 ফোনটি 7750mAh ব্যাটারি ক্যাপাসিটি সহ লিস্টেড হয়েছে। বাজারে এই ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির FHD+ স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

Tecno Pova Curve 5G ফোনটি MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর সহ কাজ করে। ভারতে ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ আপকামিং Pova Curve 2 ফোনটির দাম প্রায় 20,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Tecno Pova Curve ফোনটিতে 6.78 ইঞ্চির ফুলএইচডি+ Curved AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1300 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির থিকনেস মাত্র 7.45mm, এর ফলে ফোনটিতে একটি স্লিম লুক পাওয়া যায়। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখা জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Tecno Pova Curve ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনটিতে VoWiFi Dual Pass এবং No Network Communication সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here