ভিভো ফ্যানদের জন্য দারুণ খবর প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই ভারতে একটি লো বাজেট 5G স্মার্টফোন পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের বাজারে নতুন vivo Y31T 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগেই এই সিরিজের অধীনে vivo Y31 এবং vivo Y31 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এবার শিঘ্রই সিরিজের তৃতীয় মডেল বড় ব্যাটারি এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ পেশ করা হবে।
vivo Y31T 5G ফোনের ডিটেইলস
টেক ওয়েবসাইট এক্সপার্টপিকের মাধ্যমে vivo Y31T 5G ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি ভিভো ভারতে তাদের নতুন vivo Y31T 5G ফোনটি লঞ্চ করতে পারে। আপকামিং স্মার্টফোনটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনটির দাম 25 হাজার টাকা থেকে 30 হাজার টাকা রাখা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন ফোনটি অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন হবে। তাই যেকোনো রিটেইলস স্টোর এবং মোবাইল দোকানের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
vivo Y31T 5G ফোনের স্পেসিফিকেশন
vivo Y31T 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি এই 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির ফোনটি OriginOS 6 সহ ভারতের বাজারে পেশ করা হতে পারে।
vivo Y31T ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 7200mAh battery সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
আপকামিং vivo Y31T ফোনটিতে 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিন 1250nits হাই ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। লিংকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং থাকবে। রিপোর্টের মাধ্যমে ফোনটির থিকনেস 8.39mm হবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য vivo Y31T ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo Y31T 5G ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী ভিভোর নতুন ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB storage সহ পেশ করা হতে পারে। অন্যদিকে vivo 5G ফোনটির 6GB RAM অপশনে সঙ্গে 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টৎ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে vivo Y31T ফোনটি Crimson Red, Gold Mist এবং Seashore Green কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
