প্রকাশ্যে এল Vivo V70 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, জেনে নিন কেমন হবে এই ফোনের ব্যাটারি সেগমেন্ট

মোবাইল ফটোগ্রাফি প্রেমীরা অধীর আগ্রহে Vivo V70 সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছেন। এই সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite নামের দুটি স্মার্টফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে এই দুটি স্মার্টফোন সম্পর্কে একাধিক লিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এবার Vivo V70 ফোনটির ব্যাটারি সম্পর্কে জানা গেছে। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই আপকামিং ফোনটিতে 6500mAh Battery দেওয়া হবে।

ইউরোপিয়ান এনার্জি লেভেল লিস্টিঙে Vivo V70 ফোনটি দেখা গেছে এবং টিপস্টার এই বিষয়ে তথ্য শেয়ার করেছেন। এই লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার V2538 উল্লেখ করা হয়েছে এবং এটি Vivo V70 5G ফোনের মডেল নাম্বার বলে মনে করা হচ্ছে। এই প্ল্যাটফর্ম থেকে জানা গেছে ফোনটির রেটেড ব্যাটারি ক্যাপাসিটি 6,320mAh হবে। এই লিস্টিং দেখার পর মনে করা হচ্ছে বাজারে Vivo V70 5G ফোনটি 6500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এর আগের মডেল অর্থাৎ Vivo V60 5G ফোনে 6,500mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। তাই আপকামিং Vivo V70 ফোনেও 6,500mAh ব্যাটারি দেওয়া হলে ইউজাররা খুব বেশি ইমপ্রেস হবেন না। এই সিরিজের ফোনে গ্ৰাহকরা আপগ্ৰেডের আশা করছেন। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা ব্যাটারি সহ পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী আপকামিং Vivo V70 5G ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড আর্ভড OLED ডিসপ্লে দেওয়া হবে। আপাতত স্ক্রিন সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে এবং এতে হাই নিটস ব্রাইটনেস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। লিক থেকে জানা গেছে এই ফোনে IP69 রেটিং সহ মেটাল ফ্রেম থাকবে।

ভারতে আসন্ন Vivo V70 5G ফোনে মোট চারটি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং এই চারটি সেন্সর‌ই 50MP হতে পারে। লিক অনুযায়ী Vivo S50 অর্থাৎ Vivo V70 5G ফোনে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হবে। জানিয়ে রাখি বর্তমান Vivo V60 ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অর্থাৎ এই আপকামিং ফোনটির ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দারুণ আপগ্রেড দেখা যাবে।

Vivo V70 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি OIS সেন্সর যোগ করা হবে। এর সঙ্গে এই সেট‌আপে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x পেরিস্কোপ লেন্স থাকতে পারে। মনে করিয়ে দিই আগের Vivo V60 ফোনে কোম্পানি ZEISS লেন্স ব্যাবহার করেছিল। আপকামিং Vivo V70 5G ফোনেও এই ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Vivo V70 5G ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 দেওয়া হতে পারে। এই প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি আপকামিং Vivo V70 Elite ফোনটিকে সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here