Home টপ সংগ্রহ Vi-এর 107 টাকা এবং Airtel-এর 109 টাকার প্ল‍্যান, দেখে নিন কোন প্ল‍্যান‌টি বেস্ট

Vi-এর 107 টাকা এবং Airtel-এর 109 টাকার প্ল‍্যান, দেখে নিন কোন প্ল‍্যান‌টি বেস্ট

1 মাসে 28 দিনের ভ্যালিডিটি! এই ভ‍্যালিডিটির জন্য প্রায় সকল মোবাইল ইউজাররা হতাশ হয়ে আছে। টেলিকম কোম্পানি গুলির এই খামখেয়ালি দীর্ঘ সময় ধরে চলে আসছে, কিন্তু বিগত কয়েক মাস ধরে এর বিরুদ্ধে সাধারণ মানুষেরা প্রতিবাদ করেছে। মোবাইল উপভোক্তাদের এই সমস্যা সমাধান করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) Jio, Airtel এবং Vi কোম্পানি গুলিকে সতর্ক করে 30 Day validity plan প্ল্যান পেশ করতে বলেছে। এই সপ্তাহে এয়ারটেল যেখানে 109, 111, 128 এবং 131 টাকার চারটি নতুন এক মাস ভ‍্যালিডিটির প্ল্যান পেশ করেছে, আবার আজকে ভোডাফোন আইডিয়া 107 এবং 111 টাকার মান্থলি রিচার্জ প্ল্যান পেশ করেছে।

Airtel Rs 109 vs Vi Rs 107 Plan

এয়ারটেলের লঞ্চ করা চারটি নতুন রিচার্জ প্ল্যানের মধ্যে 109 টাকার রিচার্জটি সবচেয়ে সস্তা প্ল‍্যান। এটি 30 দিন ভ‍্যালিডিটির একটি Smart Pack। এই স্মার্ট প্যাকে 109 টাকার রিচার্জ করলে এয়ারটেল ইউজাররা 99 টাকার টকটাইম পাবে। এই প্ল্যানে ফ্রি কলিং সার্ভিস পাওয়া যায় না, লোকাল এবং এসটিডি নাম্বার কল করলে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা দিতে হবে ইউজারদের। এই কল রেট 30 দিন পর্যন্ত ভ‍্যালিড। এর সাথেই কোম্পানির তরফ থেকে 200MB ডেটা‌ও দেওয়া হয়।

ভোডাফোনের 107 টাকার রিচার্জ প্ল্যানে এয়ারটেলের 109 টাকার স্মার্ট প্যাকের মতো 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা 107 টাকার টকটাইম পাবে, যা 30 দিন পর্যন্ত ভ‍্যালিড থাকবে। এই ভ‍্যালিডিটির মধ্যে লোকাল এসটিডি দুটি নাম্বারে ভয়েস কলিং রেট 2.5p/sec থাকবে। এর সাথেই ইন্টারনেট ব‍্যবহার করার জন্য কোম্পানি 200MB Data প্রদান করছে। এই প্ল্যানে কোনো রকম এসএমএস পাওয়া যাবে না।

Vi এবং Airtel-এর মধ্যে কোনটি এগিয়ে

এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার উপরে উল্লেখিত দুটি প্ল্যানের কথা বলা হলে পরিষ্কার দেখা যাচ্ছে, যে Airtel রিচার্জটি Vi-এর তুলনায় 2 টাকা দাম বেশি। এছাড়াও এয়ারটেল কোম্পানি Vi-এর তুলনায় 2 টাকা বেশি দাম নেওয়ার পরেও টকটাইমের ক্ষেত্রেও এয়ারটেলের প্ল‍্যান‌টি ভিআই-এর তুলনায় দামি। Airtel-এ 109 টাকা দিয়ে যেখানে 99 টাকার টকটাইম পাওয়া যাচ্ছে, সেখানে ভিআই 107 টাকার রিচার্জে সম্পূর্ণ 107 টাকার টকটাইম প্রদান করছে।

Airtel Rs 111 vs Vi Rs 111 Plan

এয়ারটেলের 111 টাকার রিচার্জটি 1 মাস ভ‍্যালিডিটির একটি Smart Pack। এই প্ল‍্যানটিকে মাসের যেই তারিখে রিচার্জ করা হবে, সেইদিন থেকে শুরু হয়ে আগামী মাসের সেই তারিখ পর্যন্ত এই প্ল্যানটি অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এই প্ল্যানটি 30 দিন অথবা 31 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই স্মার্ট প্যাকে 111 টাকার রিচার্জে 99 টাকার টকটাইম পাওয়া যাবে। আবার কলিঙের জন্য 2.5 পয়সা প্রতি সেকেন্ডের হিসাবে টাকা দিতে হবে। এয়ারটেল ইউজাররা এই প্ল্যানে 200 MB ডেটা পাবে।

ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই-এর 111 টাকার প্ল্যানটি এয়ারটেলের মতোই, কিন্তু একটি পয়েন্টে‌র জন্য এই প্ল‍্যানটি এয়ারটেলের থেকে নিজেকে আরও ভালো প্রমাণিত করে। Vi-এর 111 টাকার প্ল্যানে উপলব্ধ সুবিধার কথা বলা হলে এই প্ল‍্যানে‌ও 31 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানেও ফ্রি কলিং সার্ভিস পাওয়া যায় না, ভয়েস কলিঙের জন্য 2.5p/sec দিতে হয়। কোম্পানির পক্ষ থেকে 200MB ডেটা দেওয়া হয়, এই ডেটা 31 দিন পর্যন্ত কাজ করবে।

Airtel এবং Vi-এর মধ্যে কোনটি বেস্ট

এয়ারটেল এবং ভোডাফোন আইডি‌য়া এই দুটি কোম্পানি নিজেদের রিচার্জ প্ল্যান সমান দামে পেশ করেছে। দুটি কোম্পানির প্ল্যানের দাম‌ই 111 টাকা। এর সাথেই দুটি কোম্পানির এই প্ল‍্যানে ভ‍্যালিডিটি‌ও 31 দিনের পাওয়া যাচ্ছে। 200MB ডেটা বেনিফিট‌ও দুটি কোম্পানির এক‌ইরকম। কিন্তু টকটাইমের কথা বলা হলে এয়ারটেলের থেকে ভিআই অনেক এগিয়ে। এয়ারটেল যেখানে 111 টাকায় 99 টাকা টকটাইম প্রদান করছে, সেখানে ভিআই 111 টাকায় 111 টাকা টকটাইম দিচ্ছে। অর্থাৎ এয়ারটেলের তুলনায় ভিআই 13 টাকা বেশি টকটাইম প্রদান করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন