আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে। এর আগে বেশ কিছু ফোন 10,000mAh বা এর চেয়েও বেশি ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী 12,000mAh বড় ব্যাটারি সহ Vivo এর একটি ফোনের টেস্টিং চলছে। যদি এই প্রোডাক্টের টেস্টিং সফল হয়, তবে কোম্পানি ব্যাটারি ক্ষমতার দিক দিয়ে টেক ইন্ডাস্ট্রিতে নতুন পরিবর্তন আনতে পারে। নিচে ভিভোর আপকামিং 10,000mAh ব্যাটারি সহ ফোনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার Digital Chat Station জানিয়েছেন Vivo তাদের যে ডিভাইসটিতে কাজ করছিল, সেটিতে 4.53V সিঙ্গেল-সেল সিলিকন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 10,000mAh রেটেড হবে বলে জানানো হয়েছে। তবে লিক রিপোর্ট অনুযায়ী এই ব্যাটারির টিপিক্যাল ক্ষমতা 11,000mAh থেকে 12,000mAh এর মধ্যে রাখা হতে পারে। অর্থাৎ ফোনটিতে পাওয়ার ব্যাঙ্কের চেয়েও বেশি ব্যাকআপ পাওয়া যাবে।
এই তথ্যও সঠিক হলে, বাজারে উপস্থিত যেকোনো বড় ব্যাটারি স্মার্টফোনের তুলনায় কয়েক গুণ বেশি ব্যাকআপ উপভোগ করা যাবে। সিলিকন ব্যাটারি টেকনোলোজির মাধ্যমে অনেক বেশি এবনার্জি ডেনসিটি পাওয়া যাবে, এর ফলে বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটির ডিজাইন খুব বেশি মোটা হবে না। এখনও পর্যন্ত ফোনটির ডিজাইন বা ওজন সম্পর্কে কিছু জানা যায়নি।
গত কয়েক বছরের মধ্যে ক্রমাগত ব্যাটারি ক্যাপাসিটি বেড়েই চলেছে। বর্তমানে 5,000mAh ব্যাটারি স্ট্যান্ডার্ড বলে মনে করা হয়, অন্যদিকে সাধারণত চীনের বাজারে 7,000mAh থেকে 8,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করা হয়। এর আগেই Honor এবং Realme এর মতো কোম্পানিগুলি 10,000mAh ব্যাটারি সহ ফোন পেশ করেছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Vivo এর সম্পর্কে লিক হওয়া তথ্যগুলি ঠিক হলে, অন্যান্য কোম্পানির তুলনায় ভিভো অনেকটাই এগিয়ে যেতে পারে।
লিকের মাধ্যমে অন্যান্য কোম্পানির সম্পর্কেও জানা গেছে। এর মাধ্যমে Xiaomi তাদের বড় ব্যাটারি সহ ফোন লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গেছে। আপাতত এই বিষয়ে শুধুমাত্র চিন্তাভাবনা করা হচ্ছে। অন্যদিকে এই বছর Vivo এর ফ্ল্যাগশিপ সিরিজে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে না বলে মনে করা হচ্ছে। তবে ভিভো এর সাব-ব্র্যান্ড আইকু আপকামিং বেশ কিছু ফোনে 9,000mAh ব্যাটারি ব্যাবহার করা হবে বলে জানানো হয়েছে।
আপাতত প্রকাশ্যে আসা তথ্য লিক হিসাবে মনে করা হচ্ছে এবং আপকামিং Vivo ডিভাইসটি টেস্টিং ফেজে রয়েছে। অর্থাৎ স্পেসিফিকেশনের ক্ষেত্রেও পরিবর্তন করা হতে পারে এবং লঞ্চের জন্যও সময় লাগতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। Vivo এর এই বিষয়ে সম্পর্কিত অন্যান্য তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
