সম্প্রতি আমরা জানিয়েছিলাম খুব তাড়াতাড়ি Y সিরিজে ভিভো তাদের Vivo Y11 5G এবং Vivo Y21 5G ফোনদুটি লঞ্চ করতে পারে। এবার আজ ভিভো তাদের নতুন স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। কোম্পানির স্মার্টফোনদুটি ভারতের বাজারে প্রাথমিক 14,999 টাকা এবং 18,499 টাকা দামে পেশ করা হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটি সম্পর্কে জানানো হয়নি, তবে অফলাইন স্টোরের মাধ্যমে ফোনগুলি সেল করা হচ্ছে।
Vivo Y11 5G এবং Vivo Y21 5G স্মার্টফোনের দাম এবং অফার
কোম্পানির Vivo Y11 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 14,999 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা রাখা রয়েছে।
অন্যদিকে কোম্পানির Vivo Y21 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তবে তিনটি মডেলেই 128GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে, শুধুমাত্র RAM ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 18,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 20,499 টাকা দামে পেশ করা হয়েছে।
অন্যদিকে Vivo Y21 5G ফোনটির তৃতীয় এবং সবচেয়ে বড় ভেরিয়েন্ট দাম 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 22,499 টাকা রাখা রয়েছে।
Vivo Y11 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
Vivo Y11 5G স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে এই প্রাইস রেঞ্জে হিসাবে ফোনটির স্ক্রিনে 1200 নিটস পীক ব্রাইটনেস রয়েছে।
Vivo Y11 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 MC2 GPU রয়েছে, ফলে স্মুথ গেমিং সহ দৈনন্দিন কাজ উপভোগ করা যায়।
এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড অরিজিন 6 ওএস সহ কাজ করে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দ্বিতীয় QVGA সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 15ওয়াট চার্জিং সাপোর্টেড 6500 mAh ব্যাটারি যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে আইপি 65 রেটিং দেওয়া হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে।
Vivo Y21 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
Vivo Y21 5G স্মার্টফোনটিতে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকবে। এই স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দ্বিতীয় QVGA সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
Vivo Y21 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 44ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে আইপি 65 রেটিং এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হতে পারে।










