ভারতের বাজারে ভিভো তাদের কম দামের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। শীঘ্রই কোম্পানির vivo T5 Lite ফোনটি বাজারে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে বাজারে লঞ্চের আগেই টেক ওয়েবসাইট এক্সপার্টপিক আসন্ন vivo T5 Lite ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Vivo ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
vivo T5 Lite ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo T5 Lite ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। মনে করিয়ে দিই এটি দুই বছর পুরনো প্রসেসর, এটি লো বাজেট রেঞ্জের ফোনের জন্য ডিজাইন করা হয়েছে।

vivo T5 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুজাউয়ি ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB স্টোরেজ অপশন এবং 6GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এই ফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার সাপোর্ট করতে পারে।
লিক অনুযায়ী vivo T5 Lite 5G ফোনটি 6500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। দ্রুত চার্জ করার জন্য vivo T5 Lite 5G ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP65 রেটিং যোগ করা হতে পারে।
এই vivo T5 Lite 5G ফোনটি 6.74-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনের এইচডি+ রেজোলিউশন সাপোর্টেড এলসিডি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অন্যদিকে ফোনে 1200 নিটস হাই ব্রাইটনেস থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনের থিকনেস 8.39mm এবং ওজন 209 গ্রাম হবে।
ফটোগ্রাফির জন্য vivo T5 Lite 5G ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo T5 Lite 5G ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি Twilight Shadow এবং Wave Blue কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট এবং প্রাইস সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
vivo T5 Lite ফোনের দাম
আপকামিং vivo T5 Lite ফোনটি গত বছর লঞ্চ হওয়া vivo T4 Lite ফোনের সাক্সেসার হতে পারে। এই vivo T4 Lite ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। জানিয়ে রাখি vivo T5 Lite সিরিজের সবচেয়ে সস্তা vivo T5x ফোনটির প্রাথমিক দাম 18,999 টাকা রাখা হয়েছিল। তাই আমাদের ধারনা অনুযায়ী vivo T5 Lite ফোনটি 15000 টাকার চেয়ে কম দামের 5G ফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির প্রাথমিক দাম 13,999 টাকা রাখা হতে পারে।











