Home খবর আলাদাভাবে ব্যাবহার করা যাবে ফোনের স্ক্রিন, নতুন ধরনের Foldable তৈরি করছে Vivo

আলাদাভাবে ব্যাবহার করা যাবে ফোনের স্ক্রিন, নতুন ধরনের Foldable তৈরি করছে Vivo

Vivo একটি নতুন এবং ইনোভেটিভ ফোল্ডেবল ডিভাইসে কাজ করছে এবং এই ফোনে ডিটাচেবল স্ক্রিন ফিচার দেওয়া হবে। সম্প্রতি প্রকাশ্যে আসা পেটেন্ট ফাইলিঙের মাধ্যমে জানা গিয়েছিল আপকামিং ফোনটি দুটি স্ক্রিন মডিউলে পেশ করা হবে। এতে প্রয়োজনে স্ক্রিন দুটি আলাদা করা যাবে এবং আলাদাভাবে ব্যাবহার করা যাবে। এই নতুন ফিচার ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন এবং ব্যাবহার সম্পর্কে ধারনা সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দেবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Vivo এর নতুন ডিটাচেবল স্ক্রিন সহ স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo ডিটাচেবল স্ক্রিন Foldable স্মার্টফোনের ডিটেইলস (পেটেন্ট অনুযায়ী)

অন্যান্য তথ্য

2024 সালের 17 ডিসেম্বর এই পেটেন্ট রেজিস্টার করা হয়েছিল এবং 2025 সালের 4 এপ্রিল এটি শেয়ার করা হয়। বর্তমান ফোল্ডেবল ফোনের স্ক্রিন রিসোর্সের অপচয় হ্রাস এবং সেকেন্ড স্ক্রিনের ব্যাবহার আরও উপযোগী করে তোলাই এর মূল উদ্দেশ্য। এর টেকনোলজির দৌলতে ইউজাররা গেমিং, প্রেজেন্টেশন বা মাল্টি-স্ক্রিন ওয়ার্কের মতো কাজগুলি আরও সহজে করতে পারবেন।

Vivo এর উদ্দেশ্য শুধুমাত্র ফোল্ডেবল ডিভাইস আরও উপযোগী করে তোলাই নয়, বরং স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রেও আমূল পরিবর্তন নিয়ে আসা।