চীনের বাজারে Vivo তাদের G-সিরিজের অধীনে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। আপকামিং ফোনগুলি Vivo G5i এবং Vivo G5z নামে পেশ করা হতে পারে। অন্যদিকে ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই Google Play Console Supported Devices এ ফোনগুলি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই চীনের বাজারে কোম্পানি তাদের আপকামিং ফোনদুটি অফলাইন বাজারে লঞ্চ করতে পারে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি, তবে রিপোর্ট অনুযায়ী আসন্ন ফোনদুটি আগের Vivo Y500s ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo G5i এবং Vivo G5z স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে।
Vivo G5i এবং Vivo G5z ফোনের লিস্টিং
Google Play Console Supported Devices লিস্টিঙে Vivo G5i এবং Vivo G5z ফোনগুলি V2531A মডেল নাম্বার এবং ডিভাইস কোড PD2531 সহ দেখা গেছে। সবচেয়ে বড় কথা এই মডেল নাম্বার এবং ডিভাইস কোড আগের Vivo Y500s, Vivo Y500i, Vivo Y6 এবং Vivo Y6a ফোনগুলির মতো দেখাচ্ছে। তাই আপকামিং ফোনগুলি Vivo G5i এবং Vivo G5z, Vivo Y500s ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোনগুলি আলাদা নাম, নতুন কালার অপশন এবং মেমরি ভেরিয়েন্ট সহ অফলাইন বাজারে পেশ করা হতে পারে।
Vivo Y500s ফোনের স্পেসিফিকেশন
যদি Vivo G5i এবং Vivo G5z ফোনগুলি সত্যি Vivo Y500s ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হয়, তবে এতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করতে পারে। এই ফোনে UFS 3.1 স্টোরেজ সহ 6GB, 8GB এবং 12GB RAM অপশন থাকবে বলে আশা করা হচ্ছে।
লিক অনুযায়ী ফোন দুটিতে 6.75-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। ফোনর সবচেয়ে বড় বিশেষত্ব হল 7200mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 44W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং ফোনগুলি ভালো অপশন হতে পারে।
ফটোগ্রাফির জন্য Vivo G5i এবং Vivo G5z ফোনে 50MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G নেটওয়ার্ক সাপোর্ট, NFC, IR Blaster এবং Wi-Fi 802.11ac এর মতো ফিচার দেওয়া হতে পারে।
লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে
Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত G5i এবং G5z ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে প্রকাশ্যে আসা Google Play Console লিস্টিং এবং রিপোর্ট দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণা করা হবে।











