শাওমি তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 18 স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই টেক মঞ্চে ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রথমে Xiaomi 18 স্মার্টফোনটি চীনের বাজারে পেশ করা হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য বাজারে ফোনটি লঞ্চ করা হবে। বিশ্বের প্রথম Xiaomi 18 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর
Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরটি কোয়ালকমে সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেট হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও এই প্রসেসরটি অফিসিয়ালি লঞ্চ করা হয়নি, তবে লিক অনুযায়ী বিশ্বের প্রথম Xiaomi 18 ফোনটিতেই এই প্রসেসর ব্যাবহার করা হতে পারে।

Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি, যা 5GHz পর্যন্ত টপ ক্লক স্পীডে কাজ করতে পারে। কোয়ালকমের চিপসেটে LPDDR6 RAM + UFS 5.0 Storage টেকনোলোজি সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে, এর ফলে আল্ট্রা ফাস্ট মেমরি অ্যাক্সেস সহ স্মুথ এবং ল্যাগফ্রি মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।
একইসঙ্গে Xiaomi 18 ফোনটি ছাড়াও Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ Samsung Galaxy S27 series এবং OnePlus 16 ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানি আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসের শুরুতে এই প্রসেসরটি লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 18 ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 18 ফোনে 6.4 ইঞ্চির 2K রেজোলিউশন সহ ডিসপ্লে থাকতে পারে। এটি OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে হবে। আপকামিং ফোনটিতে LIPO ফিচার ব্যাবহার করা হতে পারে এবং স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 18 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এটি একটি ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে। ফোনটির ব্যাক প্যানেলে OIS সাপোর্টেড 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। একইসঙ্গে 200 মেগাপিক্সেল মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী Xiaomi 18 5G ফোনে Tele Macro সাপোর্ট করতে পারে এবং ফোনটিতে LOFIC সেন্সর ব্যাবহার করা হতে পারে। জানিয়ে রাখি LOGIC হল এমন একটি ফোন ক্যামেরা সেন্সরের টেকনোলজি, যা ফোনের ছবিকে ওভারএক্সপোজ্ড বা ডার্ক হওয়া থেকে বাঁচায়। অর্থাৎ Xiaomi 18 ফোনটি ফটোগ্রাফির দিক থেকে অসাধারণ হতে চলেছে বলে আশা করা যায়।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 5G ফোনে শক্তিশালী 7200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জিংয়ের জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। আপকামিং শাওমি 5G স্মার্টফোনে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিক অনুযায়ী Xiaomi 18 ফোনটি IP69 রেটিং এবং একটি ডেডিকেটেড AI বাটন সহ লঞ্চ করা হতে পারে। আসন্ন Xiaomi 18 5G স্মার্টফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।











