Vivo তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন Vivo G5i এবং Vivo G5z স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি ফোনে প্রায় একই ধরনের ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইন রয়েছে। ফোনদুটির নামের পার্থক্যই সবচেয়ে বেশি। এই দুটি ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, 7,200mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo G5i এবং Vivo G5z ফোনের স্পেসিফিকেশন
Vivo G5i এবং Vivo G5z ফোনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1570×720 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এছাড়াও এতে 19.6:9 অ্যাসপেক্ট রেশিও, 256ppi পিক্সেল ডেনসিটি এবং 1,500:1 কন্ট্রাস্ট রেশিও পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Vivo G5i এবং Vivo G5z ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 613 GPU রয়েছে। উভয় ফোনে 8GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনদুটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়াও এতে কোম্পানির Blue Heart Little V AI অ্যাসিস্ট্যান্ট যোগ করা হয়েছে, যা ভয়েস কম্যান্ড, স্মার্ট সাজেশন এবং স্ক্যানিঙের মতো কাজ করতে পারে।
Vivo G5i এবং Vivo G5z ফোনে ফটোগ্রাফির জন্য অটো ফোকাস ও f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। এই ক্যামেরা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 2x ডিজিটাল জুম সাপোর্টেড 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনদুটির উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
এই ফোনদুটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনগুলির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo G5i এবং Vivo G5z ফোনে 7,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনদুটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর পাশাপাশি এই ব্যাটারি 33W এবং 22.5W চার্জিং স্ট্যান্ডার্ড কম্প্যাটিবল। এছাড়াও OTG রিভার্স চার্জিঙের মাধ্যমে ফোনদুটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।
Vivo G5i এবং Vivo G5z ফোনে সুন্দর অডিওর জন্য ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, ডুয়েল ন্যানো SIM, Wi-Fi Display, MU-MIMO, Bluetooth 4.2, NFC, GPS, GLONASS, Galileo, QZSS, USB Type-C, OTG এবং IR ব্লাস্টার যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Face Wake ফেস আনলক ফিচার রয়েছে।
জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Vivo G5i এবং Vivo G5z ফোনে IP68 ও IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনদুটিতে ফাইভ স্টার ড্রপ ও শক রেজিস্টেন্স সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
Vivo G5i এবং Vivo G5z ফোনের দাম
Vivo G5i এবং Vivo G5z স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 2,199 অর্থাৎ প্রায় 26,400 টাকা। একইভাবে 8GB RAM + 256GB স্টোরেজ মডেল CNY 2,899 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 33,600 টাকার কাছাকাছি দামে পেশ করা হয়েছে। চীনে উভয় স্মার্টফোন Obsidian Black কালার অপশনে সেল করা হবে।
আপাতত কোম্পানির পক্ষ থেকে Vivo G5i ও Vivo G5z ফোনদুটি শুধুমাত্র চীনে পেশ করা হয়েছে এবং ফোনদুটির গ্লোবাল বা ভারতে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। বড় ব্যাটারি, মজবুত বিল্ড কোয়ালিটি এবং 120Hz ডিসপ্লের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেখে আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এই ফোনগুলি অন্যান্য বাজারেও পেশ করা হবে।
যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, মজবুত ডিজাইন এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনগুলি বেশ সুন্দর বিকল্প হয়ে উঠতে পারে। তবে ভালো পারফরমেন্স প্রয়োজন হলে Samsung, Oppo, iQOO ও Infinix ব্র্যান্ডের অন্যান্য স্মার্টফোন দেখা উচিৎ।
