Vivo আন্তর্জাতিক মঞ্চে তাদের নতুন টেকনিক পেশ করে অত্যন্ত সুন্দর ও বিশেষ স্মার্টফোনে NEX 3 নিয়ে এল। কোম্পানির পক্ষ থেকে Vivo NEX 3 আপাতত চীনে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে অন্যান্য মার্কেটে পেশ করা হবে। Vivo NEX 3 একদিকে যেমন দারুণ সুন্দর লুক সাপোর্ট করে অন্যদিকে তেমনই এই ফোনটি অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত। Vivo NEX 3 ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোনে যা ডুয়েল পপ আপ ক্যামেরা সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই দুর্দান্ত ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
Xiaomi কে টক্কর দিতে Motorola পেশ করল Smart TV, প্রাথমিক দাম মাত্র 13,999 টাকা
ডিজাইন
Vivo NEX 3 ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে তৈরি করা হয়েছে যা দুই সাইড থেকে পেছনের দিকে বাকাঁনো। এই কারণে Vivo NEX 3 এর ডিসপ্লেকে ওয়াটারফল ডিসপ্লে বলা হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে কোনো বাটন, নচ বা সেন্সর দেওয়া হয়নি। এই ফোনের ডিসপ্লের ওপরের এবং নিচের প্যানেলও বেজল লেস। Vivo NEX 3 তে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, অর্থাৎ এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করা হয়েছে।
Vivo Nex 3 তে সেলফির জন্য পপ আপ ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার মধ্যে দুটি সেন্সর আছে। দুটি ফ্রন্ট ক্যামেরা থাকার জন্য Vivo NEX 3 এর পপ আপ মডিউল সাধারণের চেয়ে একটু বেশি চওড়া। ফোনটির গ্লাস প্যানেল অত্যন্ত শাইনি ও গ্লসি দেখতে, যা গ্লাস প্যানেল দিয়ে তৈরি। Vivo NEX 3 তে রাউন্ড শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে মাঝামাঝি একটি রিং দেওয়া হয়েছে এবং এই রিঙেই তিনটি ক্যামেরা সেন্সর অবস্থিত। এই ক্যামেরা সেটআপ রিঙের ঠিক নিচে ফ্ল্যাশ লাইট আছে।
স্পেসিফিকেশন
Vivo NEX 3 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 1080 × 2256 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনিকযুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 855+ চিপসেটে রান করে। এই চিপসেট 5জি সাপোর্ট করে এবং কোম্পানি এই ফোনটির 5জি মডেলও বাজারে এনেছে।
ফোটোগ্ৰাফির জন্য Vivo NEX 3 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা ফোনটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর রাউন্ড শেপে দেওয়া হয়েছে। এই সেটআপের প্রাইমারি সেন্সরটি হল 64 মেগাপিক্সেলের ISOCELL Bright GW1। এর সঙ্গে Vivo NEX 3 তে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 13 মেগাপিক্সেলেরই তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে ডুয়েল পপ আপ ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে যার মধ্যে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে দুটি সেন্সর দেওয়া হয়েছে।
Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা
কোম্পানির পক্ষ থেকে Vivo NEX 3 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 5জি সাপোর্টের সঙ্গে পেশ করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo NEX 3 তে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
দাম
Vivo NEX 3 এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ 4জি ভেরিয়েন্ট 4,998ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 50,000 টাকার সমান। একই ভাবে 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Vivo NEX 3 5জি ভেরিয়েন্ট 5,698 ইউয়ান এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Vivo NEX 3 5জি ভেরিয়েন্ট 6,198 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 57,800 টাকা ও 62,800 টাকার সমান।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











