Highlights
- গুগল প্লে কন্সোলে লিস্টেড হয়েছে ফোনটি।
- এই ফোনটির মডেল নাম্বার V2285A।
- আগামী কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছে Vivo S17 Series।
ভিভো কোম্পানি তাদের নতুন ‘ভি 27’ সিরিজে কাজ করছে এবং এই ফোনটিকে আগামী কিছুদিনের মধ্যে কোম্পানি মার্কেটে পেশ করতে চলেছে। এই সিরিজে কোম্পানি।Vivo S17, Vivo S17 Pro এবং Vivo S17e মডেল লঞ্চ করতে পারে এমনই আশা করা হচ্ছে। কোম্পানি এখনও এই মোবাইল গুলির সম্পর্কে কোনো আধিকারিক ঘোষণা করেনি, কিন্তু এই ফোনগুলির মধ্যে থেকে এস17ই ফোনটিকে গুগল প্লে কন্সোলে স্পট করা গেছে। আরও পড়ুন: আজ থেকে নিষিদ্ধ হতে চলেছে স্প্যাম কল এবং ম্যাসেজ! আর আসবে না Jio, Airtel এবং Vi নাম্বারে প্রমোশনাল কল
Vivo S17e ফোনটিকে V2285A মডেল নাম্বারসহ গুগল প্লে কন্সোলে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম ছাড়া ফিচার অথবা স্পেসিফিকেশন কোনো তথ্যই প্রকাশ্যে আসেনি। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ সম্পর্কিত ঘোষণার জন্য এখনো অপেক্ষা করা হচ্ছে। ভিভোর এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন।
ভিভো এস17ই স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- AMOLED display
- 90Hz Refresh rate
এই ফোনের লিক রিপোর্ট অনুযায়ী ভিভো এস17ই স্মার্টফোনে এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডিসপ্লেটি 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে। আরও পড়ুন: আগামী 9 মে লঞ্চ হতে চলেছে POCO F5 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনটির দাম
- Android 13 OS
- MediaTek Dimensity 7200
- 8GB RAM + 128GB Memory
লিক অনুযায়ী Vivo S17e স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 ওএস দেওয়া হতে পারে এবং ফোনটি ফানটাচ ওএস সাপোর্ট করতে পারে। কোম্পানির এই ফোনটিকে মিডিয়াটেকের ডায়মানসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগে পেশ করা হতে পারে। লিক রিপোর্টে এই ফোনের 8 জিবগ র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের তথ্য জানা গেছে। এই ফোনটি একাধিক মেমোরি ভেরিয়েন্টে মার্কেটে প্রবেশ করতে পারে।
- 50MP Rear camera
- 32MP front camera
লিক রিপোর্টের মাধ্যমে Vivo S17e ফোনে সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার তথ্য জানা গেছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। আরও পড়ুন: WhatsApp আনতে চলেছে দারুণ ফিচার, তাড়াতাড়ি শনার বাইরে এখন থেকে পড়াও যাবে ভয়েস নোট ম্যাসেজ
- 80W FlashCharge
- 4,500mAh battery
ভিভো এস17ই ফোনটি মার্কেটে 4,500 এমএইচের ব্যাটারিসহ লঞ্চ হতে পারে। এর সঙ্গেই স্মার্টফোনে 80 ওয়াটের ফ্ল্যাশচার্জ টেকনোলজি থাকতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
