গত মাসে vivo তাদের S series এর পরিধি বিস্তার করে vivo S2 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই মিড রেঞ্জের ফোনের পর, এবার কোম্পানি তাদের এই সিরিজের আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ভিভো ফোনটি vivo S2 FE নামে পেশ করা হবে বলে জানা গেছে। BIS সার্টিফিকেশন সাইটে vivo S2 FE ফোনটি লিস্টেড হয়েছিল। বর্তমানে গীকবেঞ্চে ফোনটি RAM এবং প্রসেসর সহ দেখা গেছে।
vivo S2 FE ফোনের গীকবেঞ্চ ডিটেইলস
বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে vivo S2 FE ফোনটি লিস্টিং টিপস্টার আনভিল স্পট করেছে। গীকবেঞ্চে ফোনটি V2640 মডেল নাম্বার সহ দেখা গেছে। আপকামিং vivo 5G Phone বাজারে অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হবে।
গীকবেঞ্চে ভিভো ফোনটি 6GB RAM সহ লিস্টেড হয়েছে। এটি ফোনের বেস ভেরিয়েন্ট হবে এবং vivo S2 FE ফোনটি বাজারে 8GB RAM সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটিতে MediaTek MT6858 প্রসেসর দেওয়া হবে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের প্রসেস্রের নাম জানানো হয়নি, তবে এটি Dimensity 7300e প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে।
vivo S2 FE 5G ফোনের এই অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনে Mali-G615 MC2 জিপিইউ দেওয়া হবে। আপকামিং ভিভো ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 868 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2887 স্কোর পেয়েছে।
vivo S2 FE ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে এখনও পর্যন্ত vivo S2 FE ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী ফোনটিতে বড় 10000mAh battery ব্যাটারি দেওয়া হতে পারে। অর্থাৎ আপকামিং vivo S2 FE ফোনটি ভারতের বাজারে ভিভোর সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo S2 FE 5G ফোনে 6.84-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। vivo S2 FE 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।











