প্রকাশ্যে এল Vivo S2 ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন এবং প্রাইস রেঞ্জ, জেনে নিন ডিটেইলস

প্রায় ছয় বছর পর ভারতের বাজারে Vivo এর S-সিরিজ ফিরতে চলেছে। গত কয়েক সপ্তাহে আপকামিং স্মার্টফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এবার টিপস্টার Yogesh Brar সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে আগস্ট মাসে Vivo S2 ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন Independence Day Sale চলাকালীন ফোনটি সেল করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S2 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে।

আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল আবারও ভারতে Vivo তাদের S-সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে Vivo S2 ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

50,000 এর চেয়েও কম হতে পারে এই ফোনের দাম

লিক অনুযায়ী ভারতের বাজারে Vivo S2 ফোনটির দাম 50,000 টাকার চেয়েও কম রাখা হতে পারে। এই তথ্য সঠিক হলে এটি কোম্পানির আগের Vivo S1 ফোনের তুলনায় অনেকটাই দামি হবে। জানিয়ে রাখি 2019 সালে Vivo S1 ফোনটি 17,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। সেইসময় ফোনটিতে AMOLED ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল।


আপকামিং Vivo S2 ফোনটি 50,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হলে, এটি OnePlus 15R এবং iQOO 15R এর মতো প্রিমিয়াম মিড রেঞ্জ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে। Vivo এর প্রোডাক্টের লিস্টে বাজারে উপস্থিত একই প্রাইস রেঞ্জে Vivo V70 FE ফোনটিও রয়েছে। বর্তমানে প্রাইস হাইকের পর ফোনটির দাম 41,999 টাকা হয়ে গেছে। এক্ষেত্রে কোম্পানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে তাদের V70 FE ফোনের চেয়ে Vivo S2 ফোনটিকে আলাদা করে তোলা।

আপাতত Vivo এর পক্ষ থেকে S2 ফোনের স্পেসিফিকেশন বা কোনো ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। তবে কোম্পানির ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির Vivo S2 ফোনটিতে ফটোগ্রাফি, প্রিমিয়াম ডিজাইন এবং বেশ কিছু এক্সক্লুসিভ সফটওয়্যার ফিচারের ওপর বিশেষ নজর দেওয়া হতে পারে।

যদি Vivo S2 ফোনটি আগস্ট মাসে লঞ্চ হয়, তবে Independence Day Sale সেল চলাকালীন ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আপকামিং ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসার পরই, আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব। তাই Vivo S2 ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা হওয়া পর্যন্ত ইউজারদের অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here