Home খবর প্রকাশ্যে এল Vivo S20 সিরিজের লঞ্চ ডেট, এইদিন চীনে লঞ্চ হবে ফোন

প্রকাশ্যে এল Vivo S20 সিরিজের লঞ্চ ডেট, এইদিন চীনে লঞ্চ হবে ফোন

বেশ কিছু দিন ধরে ক্রমাগত Vivo S20 সিরিজ সম্পর্কে লিক প্রকাশ্যে আসছে। সম্প্রতি এই সিরিজের অধীনে ভিভো এস20 এবং ভিভো এস20 প্রো ফোনদুটিকে টিজ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Vivo S20 সিরিজের স্মার্টফোনগুলির চীনের লঞ্চ ডেট জানানো হয়েছে। এই সিরিজে ভিভো এস20 এবং ভিভো এস20 প্রো ফোনটি ভিভো এস19 এবং ভিভো এস19 প্রো ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে।

Vivo S20 সিরিজের চীনের লঞ্চ ডেট

ভিভোর পক্ষ থেকে অফিসিয়ালি ওয়েইবোতে পোস্টের মাধ্যমে আপকামিং Vivo S20 সিরিজ 28 নভেম্বর চীনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই লঞ্চ ইভেন্ট লাইভস্ট্রিম করা যাবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি চীনে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। Vivo S20 সিরিজের ফোনগুলি ভারত এবং গ্লোবাল মার্কেটে V সিরিজ ব্র্যান্ডিঙের মতোই লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S20 সিরিজের কনফার্ম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন তথ্য সম্পর্কে।

Vivo S20 সিরিজের ডিজাইন

ভিভো এস20 এবং ভিভো এস20 প্রো ফোনে ওভাল সেপের ক্যামেরা মডিউল রয়েছে, এতে সার্কুলার মডিউলের দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে প্রো মডেলে আরও একটি সেন্সর রয়েছে, এটি সার্কুলার মডিউলের বাইরে রাখা হয়েছে। দুটি মডেলেই ক্যামেরা মডিউলে অরা এলইডি লাইট দেওয়া হয়েছে। অন্যদিকে ভ্যানিলা মডেলে ফ্ল্যাট এজ ও প্রো মডেলে কিছুটা কার্ভ এজ রয়েছে। একইভাবে ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেখা গেছে।

Vivo S20 সিরিজের স্পেসিফিকেশন (কনফার্ম এবং লিক)

কোম্পানির এক আধিকারিক সম্প্রতি ভিভো এস20 সিরিজের ফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছিলেন। তবে তিনি মডেল সম্পর্কে জানায়নি। এই তথ্য এবং সম্প্রতি লিক ও আর্টিকেলের উপর ভিত্তি করে নিচে আপকামিং Vivo S20 সিরিজের স্পেসিফিকেশন ডিটেইলস আলোচনা করা হল।