vivo তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে চীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। প্রিমিয়াম লুক এবং অসাধারণ ক্যামেরা সহ এই ফোনটি vivo S60 নামে পেশ করা হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি এই ফোনটি আপাতত চীনে লঞ্চ হয়েছে এবং কিছু দিন পর ভারতে vivo V80 নামে পেশ করা হতে পারে। অর্থাৎ S60 ফোনের মতোই স্পেসিফিকেশন V80 ফোনেও পাওয়া যেতে পারে।
vivo S60 ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo S60 5G ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU যোগ করা হয়েছে।
vivo S60 5G ফোনে 1260 x 2750 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। লো ব্লু লাইট সার্টিফিকেশনের দৌলতে এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না। এছাড়াও এই স্ক্রিনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo S60 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.75 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, f/2.65 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 100x জুম সাপোর্ট করে।
vivo S60 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
vivo S60 ফোনের দাম
চীনে vivo S60 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 50 হাজার টাকা। এই ফোনটির 12GB+512GB ভেরিয়েন্ট 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 56 হাজার টাকার কাছাকাছি দামে পেশ করা হয়েছে। 16GB RAM সহ এই ফোনে 512GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেল 4399 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 62 হাজার টাকার কাছাকাছি।
vivo S60 Vitality Edition ফোনের ডিটেইলস
vivo S60 ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির Vitality Edition লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7500 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে ও ব্যাটারি সেগমেন্ট vivo S60 5G ফোনের মতোই। উভয় ফোনের ক্যামেরা সেটআপও একই রকম, তবে Vitality Edition মডেলে পেরিস্কোপ লেন্স যোগ করা হয়নি।
vivo S60 Vitality Edition ফোনটির 8GB RAM + 256GB Storage মডেলের দাম রাখা হয়েছে 2899 ইউয়ান অর্থাৎ প্রায় 41 হাজার টাকার কাছাকাছি। এই ফোনটির 12GB RAM + 512GB Storage সহ টপ মডেল 3499 ইউয়ান দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 49 হাজার টাকার কাছাকাছি।
