Home খবর China Telecom সাইটে দেখা গেল Vivo S60t স্মার্টফোন, লিক হল 7,200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা ডিটেইলস

China Telecom সাইটে দেখা গেল Vivo S60t স্মার্টফোন, লিক হল 7,200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা ডিটেইলস

China Telecom প্রোডাক্ট ডেটাবেসের মাধ্যমে Vivo এর নতুন স্মার্টফোন প্রকাশ্যে এসেছে। লিস্টিঙে ফোনটি Vivo V2620A মডেল নাম্বার সহ দেখা গেছে। সবচেয়ে বড় কথা এই মডেলটি প্রথমে Google Play Supported Devices List এ দেখা গিয়েছিল। এটি Vivo S60t ফোনের সঙ্গে জড়িত বলে জানা গেছে। ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন টিজ করা হয়েছে, এই টিজারে ফোনটি অনেকটাই Vivo V80 ফোনের মতো দেখাচ্ছে। তাই চীনের বাজারে আসন্ন S60t ফোনটি গ্লোবাল সহ ভারতের বাজারে Vivo V80 নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S60t ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিস্টিঙে দেখা গেল Vivo S60t ফোনের ডিজাইন

China Telecom লিস্টিঙের মাধ্যমে Vivo S60t ফোনটির ডিজাইন দেখা গেছে। ফোনে সেন্টার পাঞ্চ-হোল ডিজাইন দেওয়া হয়েছে। তবে ফোনের রেয়ার প্যানেলে বড় ক্যামেরা মডিউল রয়েছে। এতে দুটি বড় গোলাকার ক্যামেরা রিং সহ একটি ছোট সেন্সর এবং ফ্ল্যাশ যোগ করা হয়েছে।

লিস্টিঙে ফোনটি Starry Sea, Midsummer Night এবং Early Summer Green কালার অপশনে দেখা গেছে। এই ফোনের সম্পূর্ণ ডিজাইন Vivo S60 সিরিজের অন্যান্য মডেলের মতো দেখাচ্ছে।

সবচেয়ে বড় কথা হল ফোনটি ডিজাইন সম্প্রতি প্রকাশ্যে আসা Vivo V80 ফোনের টিজারের মতো দেখাচ্ছে। তাই S60t ফোনটিকে V80 ফনের চাইনিজ ভার্সন বা আলাদা নাম সহ মডেল হবে বলে মনে করা হচ্ছে।

লিক হল Vivo S60t ফোনের স্পেসিফিকেশন

Vivo S60t ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 7,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। China Telecom লিস্টিং অনুযায়ী Vivo S60t ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে 50MP + 50MP + 8MP ক্যামেরা হবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

লিস্টিং অনুযায়ী Vivo S60t ফোনটিতে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ডায়মেনশন 157.52 x 74.33 x 7.89mm এবং ওজন 206 গ্রাম হবে বলে জানা গেছে।

আপকামিং Vivo S60t ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লিস্টেড হয়েছে। এখানে ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ রয়েছে।

China Telecom লিস্টিঙের মাধ্যমে আপকামিং vivo S60t ফোনের প্রসেসরের নাম সম্পর্কে জানা যায়নি। গীকবেঞ্চে Vivo V80 ফোনটি V2648 মডেল নাম্বার সহ দেখা গেছে। Geekbench লিস্টিং অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। তাই S60t ফোনটিতে এই চিপসেট দেওয়া হতে পারে।

China Telecom লিস্টিঙে Vivo S60t ফোনটি Android 17 সহ দেখা গেছে। তবে ফোনটিতে কোন সফটওয়্যার ইন্টারফেস দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়েছে।

জানিয়ে রাখি Vivo S60t ফোনের এই তথ্য China Telecom লিস্টিঙের মাধ্যমে জানা গেছে। অপরদিকে আগামী 6 অক্টোবর ভারতে অফিসিয়ালি Vivo V80 ফোনটি লঞ্চ হতে চলেছে। অদূর ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আরও তথ্য শেয়ার করা হতে পারে।