-লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC যুক্ত স্মার্টফোন Vivo S9

Vivo এর ‘এস’ সিরিজের আগামী স্মার্টফোন Vivo S9 কে কিছু দিন আগে গুগল প্লে কনসোল লিস্টিঙে স্পট করা হয়েছে। এবার এই ফোনটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি আগামী 6 মার্চ কোম্পানির ঘরোয়া মার্কেট চীনে লঞ্চ করা হতে পারে। এক বিখ্যাত টিপস্টার এই রিপোর্ট চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে শেয়ার করেছেন। লঞ্চ ডেট ছাড়া টিপস্টার ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়েছেন। এই স্পেসিফিকেশন সত্যি হলে Vivo S9 বিশ্বের প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 প্রসেসরের সঙ্গে লঞ্চ করা স্মার্টফোন হবে।

Pseudonym Arsenal নামের এক টিপস্টার চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে জানিয়েছেন ভিভো এস9 ফোনটি আগামী 6 মার্চ চীনে লঞ্চ করা হবে। মনে করা হচ্ছে এই ফোনটি Vivo S7 এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত Vivo S9 এর লঞ্চ ও স্পেসিফিকেশন সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি। অন‍্যদিকে Abhishek Yadav টুইটারে ভিভো এস9 এর স্পেসিফিকেশনসহ ফোনটির রেন্ডার শেয়ার করেছেন, ফলে ফোনটির লুক সম্পর্কেও জানা গেছে।

Vivo S9 এর ডিজাইন

রেন্ডারে ফোনটির শুধুমাত্র ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে। ছবি অনুযায়ী ফোনের ডিসপ্লের ওপর দিকে বড় মাপের নচ থাকবে এবং এতে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস হবে, তবে নিচের দিকে চ‌ওড়া বডি পার্ট থাকবে। এখনও পর্যন্ত ফোনটির রেয়ার প‍্যানেলের ছবি দেখা যায়নি।

Vivo S9 এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী ভিভো এস9 এ 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া এই ফোনে গত সপ্তাহে লঞ্চ হ‌ওয়া মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 চিপসেট দেওয়া হতে পারে। প্রসঙ্গত এটি একটি 5জি চিপসেট। কয়েক দিন আগেই ফোনটি গুগল প্লে কনসোল লিস্টিঙে দেখা গেছে। লিস্টিঙে বলা হয় এতে 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি দেওয়া হবে এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

অন‍্যদিকে টিপস্টার জানিয়েছেন এই ফোনে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর হিসেবে একটি 44 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব‍্যবহার করা হতে পারে। তবে সেকেন্ডারি লেন্স সম্পর্কে কিছু জানা যায়নি।

যেহেতু এখনও পর্যন্ত ভিভো এস9 সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তাই এই লিক ও রিপোর্টগুলিকে শুধুমাত্র গুজব বলেই মনে করা হচ্ছে। এই মুহুর্তে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে এবং ঘোষণার আগে সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here