Home খবর 2,000 টাকা বাড়ানো হল vivo T5 Lite 5G এবং iQOO Z11 Lite 5G স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দামের ডিটেইলস

2,000 টাকা বাড়ানো হল vivo T5 Lite 5G এবং iQOO Z11 Lite 5G স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দামের ডিটেইলস

vivo এবং iQOO এর পক্ষ থেকে তাদের দুটি 5G স্মার্টফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানি তাদের vivo T5 Lite 5G এবং iQOO Z11 Lite 5G ফোনের বিভিন্ন RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে নতুন দাম জারি করেছে। গত 3 সেপ্টেম্বর থেকে ফোনদুটি নতুন দামে সেল করা হচ্ছে। ফোনের 6GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাইস হাইক দেখা গেছে। বর্তমানে এই ফোনের দাম 2,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5 Lite 5G এবং iQOO Z11 Lite 5G ফোনের সমস্ত ভেরিয়েন্টের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।

vivo T5 Lite 5G ফোনের নতুন দাম

vivo T5 Lite 5G ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 20,499 টাকা হয়ে গেছে। অর্থাৎ এর দাম 500 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 21,999 টাকা রাখা হয়েছিল, এখন 22,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই মডেলের দাম 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

vivo T5 Lite 5G ফোনের 6GB RAM +256GB মডেলের দামে সবচেয়ে বেশি দাম বেড়েছে। আগে ফোনটির দাম 24,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ ফোনটির দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে।

ফোনগুলির পুরনো দাম

মডেল দেলন্তুন দাম নতুন দাম দাম বেড়েছে
vivo T5 Lite 5G (4GB+128GB) 19,999 টাকা 20,499 টাকা 500 টাকা
vivo T5 Lite 5G (6GB+128GB) 21,999 টাকা 22,999 টাকা 1,000 টাকা
vivo T5 Lite 5G (6GB+256GB) 24,999 টাকা 26,999 টাকা 2,000 টাকা
iQOO Z11 Lite 5G (4GB+128GB) 19,499 টাকা 19,999 টাকা 500 টাকা
iQOO Z11 Lite 5G (6GB+128GB) 21,499 টাকা 22,499 টাকা 1,000 টাকা
iQOO Z11 Lite 5G (6GB+256GB) 24,499 টাকা 26,499 টাকা 2,000 টাকা

iQOO Z11 Lite 5G ফোনের নতুন দাম

iQOO Z11 Lite 5G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 19,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এখন 19,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ এই মডেলের দাম 500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,499 টাকা থেকে বাড়িয়ে 22,499 টাকা রাখা হয়েছে। অর্থাৎ মডেলের দামে 1,000 টাকা মূল্যবৃদ্ধি ঘটেছে। iQOO Z11 Lite 5G ফোনের 6GB RAM + 256GB স্টোরেজ মডেল আগে 24,499 টাকা দামে সেল করা হত। এখন এই মডেলের দাম বাড়িয়ে 26,499 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলটির দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে।

মূল্যবৃদ্ধির কারণ

কোম্পানির পক্ষ থেকে vivo T5 Lite 5G এবং iQOO Z11 Lite 5G ফোনের দাম বাড়ানোর কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিগত বেশ কয়েক মাস ধরে টেক জগতে প্রাইস হাইকের এই ট্রেন্ড শুরু হয়েছে। কম্পোনেন্ট কস্ট, সাপ্লাই চেইনের খরচ, কারেন্সির উত্থান-পতন বা মার্কেট কন্ডিশনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

vivo T5 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

vivo T5 Lite 5 ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo T5 Lite 5 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই সেট‌আপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo T5 Lite 5G ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে এবং এতে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের দৌলতে মাত্র 38 মিনিটে ফোনটির ব্যাটারি 1% থেকে 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে।