কিছু দিন আগে আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে vivo T5 Lite ফোনটি সম্পর্কে জানিয়েছিলাম। আমাদের পোস্টে ফোনটির চার্জিং ক্যাপাসিটি, কালার অপশন এবং আইপি রেটিং সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। এবার একটি নতুন লিকের মাধ্যমে vivo T5 Lite 5G ফোনটির ভারতীয় লঞ্চ টাইমলাইন এবং প্রসেসর ডিটেইলস সম্পর্কে জানা গেছে।
টিপস্টার অভিষেক যাদব vivo T5 Lite 5G ফোনটির এই নতুন লিক শেয়ার করেছেন। লিক অনুযায়ী এই মাসেই ভারতের বাজারে এই আপকামিং ফোনটি লঞ্চ করা হবে। টিপস্টার জানিয়েছেন মে মাসের শেষ সপ্তাহে দেশের বাজারে vivo T5 Lite ফোনটি পেশ করা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে টিজ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 15 হাজার টাকার রেঞ্জে সেল করা হবে হবে আমরা মনে করছি।
লিক অনুযায়ী vivo T5 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 বা Dimensity 6400 প্রসেসর যোগ করা হবে। এই দুটিই লো বাজেট চিপসেট, যা সাধারণত সস্তা 5G ফোনে ব্যাবহার করা হয়। জানিয়ে রাখি কোম্পানির T5 সিরিজের অধীনে vivo T5x 5G ফোনে MediaTek Dimensity 7400 Turbo চিপসেট রয়েছে এবং vivo T5 Pro ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে কাজ করে।
এখনও পর্যন্ত পাওয়া লিক এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী vivo T5 Lite 5G ফোনে SGS Five-Star সার্টিফিকেশন পাওয়া যাবে। এই ফোনটিতে Military-Grade বডি যোগ করা হবে এবং এর ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং থাকবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি Wave Blue এবং Twilight Shadow কালার অপশনে সেল করা হবে। এই ফোনটি 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
vivo T5 Lite 5G ফোনটি গত বছর পেশ করা vivo T4 Lite ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। T4 Lite ফোনটি 4GB RAM + 128GB Storage সহ 9,999 টাকা স্টার্টিং প্রাইসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য vivo T4 Lite ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডির পাশাপাশি IP64 রেটিং দেওয়া হয়েছে। vivo T5 Lite 5G ফোনে কতটা আপগ্রেড করা হবে এখন সেটাই দেখার।
কোম্পানির T5 সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হল vivo T5x এবং এই ফোনটি মার্চ মাসের শুরুতে 18,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
vivo T5x 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.76 ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে MIL-STD-810h মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি এবং IP69+ রেটিং দেওয়া হয়েছে।
