Vivo তাদের T5 সিরিজের পরিধি বিস্তার করে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ভারতে Vivo T5x 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এবার কোম্পানির পক্ষ থেকে আরও একটি নতুন Vivo T5 Pro 5G স্মার্টফোন সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। টিপস্টার যোগেশ ব্রারের বক্তব্য অনুযায়ী শীঘ্রই ভারতের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 Pro 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Vivo T5 Pro 5G ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই হাই রিফ্রেশ রেট শুধুমাত্র স্ক্রলিং স্মুথই নয়, বরং এর জন্য অসাধারণ গেমিং এবং ভিডিও এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই সেগমেন্টে 1.5K AMOLED প্যানেল একটি বড় আপগ্রেড হিসাবে মনে করা হচ্ছে।
Vivo T5 Pro coming soon to India
Some early details:
– 1.5K AMOLED display
– 144Hz refresh rate
– 9,020mAh battery
– 90W fast charging
– OriginOS 6 out of the boxwill be sharing more details soon…
What is your price guess?
— Yogesh Brar (@heyitsyogesh) March 25, 2026
পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে Vivo T5 Pro 5G ফোনটি একটি শক্তিশালী স্মার্টফোন। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 9,020mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে। ফলে এত বড় ব্যাটারি ফাস্ট চার্জ করা যাবে।
Vivo T5 Pro 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে, এর ফলে ইউজাররা লেটেস্ট ফিচার এবং স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখনও পর্যন্ত আপকামিং ফোনের প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসেনি, তবে তবে টিপস্টার শীঘ্রই আরও ডিটেইলস শেয়ার করবে বলে জানিয়েছে।
জানিয়ে রাখি রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি T5 সিরিজের অধীনে Vivo T5 5G, T5 Lite 5G, T5 Pro 5G এবং T5 Power 5G ফোনগুলি 2026 সালের আগস্ট মাসের দিকে লঞ্চ করতে পারে। তাই ভবিষ্যতে এই সিরিজের আরও মডেল পেশ করা হতে পারে।
সম্প্রতি Vivo T5x 5G ফোনটি MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর, 7200mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। তাই Vivo T5 Pro 5G ফোনটি আরও প্রিমিয়াম এবং শক্তিশালী আপগ্রেড সহ পেশ করা হতে পারে।
যারা বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং সহ মিড-রেঞ্জ সেগমেন্টে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Vivo T5 Pro 5G ফোনটি ভালো অপশন হবে।









