কয়েক দিন আগেই ভিভো ভারতে তাদের vivo T5x 5G ফোনটি 7200mAh ব্যাটারি এবং Dimensity 7400 Turbo প্রসেসর সহ 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার এপ্রিল মাসে কোম্পানি এই সিরিজের ‘প্রো’ মডেল vivo T5 Pro 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ভিভো ফোনটির সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে স্মার্টপ্রিক্স ওয়েবসাইটের মাধ্যমে vivo T5 Pro 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
রিপোর্ট অনুযায়ী মিড এপ্রিলে vivo T5 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, তবে 15 এপ্রিল বা 17 এপ্রিল ভারতে vivo T5 Pro 5G ফোনটি পেশ করা হতে পারে। জানিয়ে রাখি vivo T5x ফোনটি গত 17 মার্চ ভারতে লঞ্চ করা হয়েছিল। লিক অনুযায়ী vivo T5 Pro 5G ফোনটির দাম 30 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী vivo T5 Pro 5G ফোনটি ভারতের বাজারে Glacier Blue এবং Cosmic Black কালার অপশনে সেল করা হবে।
প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটি 9,020mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ভিভো ফোন এত বড় ব্যাটারি সহ ভারতে লঞ্চ করা হয়নি। যদিও vivo T5x ফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা পর্যন্ত ভিডিও ব্যাকআপ পাওয়া যাবে। অর্থাৎ vivo T5 Pro 5G ফোনের ব্যাটারি ব্যাকআপের তুলনায় অনেকটাই বেশি।
অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য vivo T5 Pro 5G ফোনটি 90W ফাস্ট চার্জিং ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। এই বড় ব্যাটারি সহ ফোনটিতে Reverse charging ফিচার দেওয়া হতে পারে, এর ফলে T5 Pro ফোনটির সাহায্যে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। একই ফিচার vivo T5x ফোনটিতেও দেওয়া হয়েছিল এবং এই ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
লিক অনুযায়ী vivo T5 Pro 5G ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই আপকামিং ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে লিক অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 Pro রেটিং দেওয়া হতে পারে।
vivo T5 Pro 5G ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 8-কোর মোবাইল সিপিইউ 2.8গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি vivo T4 Pro ফোনটিতে একই প্রসেসিং স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে নতুন ফোনটিতে বেশি কিছু পার্থক্য থাকবে না। এই vivo T5 Pro 5G ফোনটি OriginOS 6 সহ লঞ্চ করা হবে।
ফটোগ্রাফির জন্য vivo T5 Pro 5G ফোনটিতে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে ফোনটির ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটি আড়ালেই রাখা হয়েছে। তবে 2 এপ্রিল vivo V70 FE ফোনটি ভারতে লঞ্চের পরই, কোম্পানি তাদের আসন্ন vivo T5 Pro ফোনটি টিজ করবে বলে আশা করা হচ্ছে।












