Home খবর 13999 টাকা দামে লঞ্চ হল vivo এর সস্তা স্মার্টফোন T5e, কম দামের ফোনে পাওয়া যাবে 5500mAh ব্যাটারি এবং 8GB RAM

13999 টাকা দামে লঞ্চ হল vivo এর সস্তা স্মার্টফোন T5e, কম দামের ফোনে পাওয়া যাবে 5500mAh ব্যাটারি এবং 8GB RAM

ভিভো ভারতীয় বাজারে তাদের নতুন একটি সস্তা vivo T5e স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 15 হাজার টাকার চেয়েও কম দামে মাত্র 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। vivo T5e 4G Smartphone এ বড় 5500mAh Battery সহ 90Hz রিফ্রেশ রেট এবং 8GB RAM দেওয়া হয়েছে, এতে (4GB+4GB) রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5e 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

vivo T5e ফোনের দাম

ভারতের বাজারে vivo T5e ফোনটি 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে সিঙ্গেল ভেরিয়েন্ট 4GB RAM + 64GB Storage অপশন দেওয়া হয়েছে। আজ থেকে vivo T5e স্মার্টফোনটি কোম্পানির ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল শুরু হয়েছে। এই সস্তা ভিভো স্মার্টফোনটি Shadow Grey এবং Aero Blue কালার অপশনে সেল করা হবে।

vivo T5e ফোনের স্পেসিফিকেশন

vivo T5e 4G ফোনে Extended RAM টেকনোলোজি রয়েছে, এতে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সাহায্যে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং একইসঙ্গে 2TB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

vivo T5e স্মার্টফোনটি Origin OS 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে UNISOC T7225 প্রসেসর দেওয়া হয়েছে। এই 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই প্রসেসর ফোনে কম RAM থাকলেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম এবং ব্যাটারির খরচও কম হয়।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5e স্মার্টফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 4 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনে 18 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া সস্তা ভিভো ফোনে Reverse Charging ফিচার রয়েছে।

vivo T5e স্মার্টফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে ফোনের স্ক্রিন Wet-Hand এবং Greasy-Hand টাচ ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য vivo T5e 4G ফোনের ব্যাক ব্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ভিভো ফোনটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে, ফলে অসাধারণ মজবুতি পাওয়া যাবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।