ভিভো অফিসিয়াল আমাদের জানিয়েছে আগামী 2-3 মাসের মধ্যে Vivo V21 সিরিজ মার্কেটে লঞ্চ করা হতে পারে। যদিও এই আগামী সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে খুব বেশি তথ্য আমরা জানতে পারিনি। তবে আমাদের জানানো হয়েছে কোম্পানি তাদের Vivo V21 সিরিজে কাজ করছে এবং আগামী বছর মার্কেটে পেশ করে দেওয়া হবে। আমাদের ধারণা সত্যি হলে আগামী বছরের প্রথম কোয়ার্টারেই এই সিরিজের স্মার্টফোন মার্কেটে দেখা যাবে। Vivo V20 সিরিজের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে এই সিরিজে তিনটি স্মার্টফোন পেশ করার সম্ভাবনা আছে। মনে করিয়ে দিই কোম্পানি তাদের Vivo V20 সিরিজে Vivo V20, Vivo V20 SE ও Vivo V20 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল।
এখনও পর্যন্ত Vivo V21 এর স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। এমনকি এই সিরিজের স্মার্টফোন মডেল সম্পর্কে পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভিভো ভি20 সিরিজের অনুকরণে তৈরি করলে এই সিরিজে Vivo V21, Vivo V21 Pro ও Vivo V21 SE পেশ করার সম্ভাবনা আছে। কোম্পানি যদি আগামী ফেব্রুয়ারি মাসে তাদের এই আগামী স্মার্টফোন সিরিজ মার্কেটে নিয়ে আসে তবে এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ গত সেপ্টেম্বরে ‘ভিভো ভি20’ সিরিজ লঞ্চের মাত্র 5 মাস আগে কোম্পানির পক্ষ থেকে ‘ভিভো ভি19’ সিরিজ পেশ করা হয়েছিল।
এই মুহুর্তে দাঁড়িয়ে এই আগামী স্মার্টফোন সিরিজ সম্পর্কে আমাদের কাছে এর বেশি তথ্য নেই। অন্যদিকে আগামী 2 ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি দেশে Vivo V20 Pro লঞ্চ করার কথা। কয়েক দিন আগেই আমরা জানিয়েছিলাম ভারতে এই ফোনটি 29,990 টাকা দামে সেল করা হবে। ইতিমধ্যে গোটা দেশের অফলাইন রিটেইল স্টোরে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং লঞ্চের পর আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।
Vivo V20 Pro 5G এর স্পেসিফিকেশন
আগেই বাইরের কিছু মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়ে গেছে, ফলে ফোনটির স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির এফএইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। HDR10 এর সঙ্গে এতে ডুয়েল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
কোম্পানি এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেট যোগ করেছে। এতে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমসহ ফনটাচ ওএসে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo V20 Pro 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ডুয়েল টোন ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL GW1 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এই সেন্সরটি ম্যাক্রো লেন্সেরও কাজ করে এবং এই ফোনের তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি মোনোক্রোম লেন্স। কানেক্টিভিটির জন্য এতে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









