Highlights
- আগস্টের শেষ সপ্তাহে লঞ্চ হতে পারে Vivo V29e।
- এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট যোগ করা হতে পারে।
- এই ফোনটি বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
মোবাইল ফোন কোম্পানি ভিভো তাদের Vivo V29e ফোনটি ভারতে লঞ্চ করার কথা ঘোষণা করেছে। কোম্পানির ওয়েবসাইটে ‘কামিং সুন’ সহ ফোনটির টিজার লিস্টেড করা হয়েছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট প্রকাশ্যে আসেনি, অথচ তার আগেই ফোনটির প্রসেসর এবং দাম সামনে এসে গেছে। এই পোস্টে আপকামিং Vivo V29e ফোনটির লেটেস্ট লিক সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে 64MP Camera সহ Honor X9a স্মার্টফোন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন
Vivo V29e এর দাম এবং প্রসেসর (লিক)
- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিপস্টার অভিষেক যাদব ফোনটির প্রসেসর এবং দামের ডিটেইলস শেয়ার করেছেন।
- এই ফোনটি 25,000 টাকার কাছাকাছি বা এর বেশি দামে লঞ্চ করা হতে পারে।
- এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
- টিপস্টার ইউজারদের প্রশ্ন করে জানতে চেয়েছেন এই দাম কি বেশি মনে হচ্ছে।
- ফোনটি লঞ্চ হলেই এর প্রকৃত দাম জানা যাবে। তবে যদি সত্যি এই প্রসেসর সহ ফোনটি লঞ্চ হয় তবে এর দাম 25,000 টাকার থেকে কম হতে পারে।
- জানিয়ে রাখি এর আগে যেসব ফোনে এই চিপসেট দেওয়া হয়েছিল সেগুলির দাম 20 থেকে 25 হাজার টাকার মধ্যে পেশ করা হয়েছিল।
Exclusive ?
Wow ? Vivo V29e 5G with Qualcomm Snapdragon 695 chip.
The price will be around ₹25,000 or more.
Overpriced right ?
— Abhishek Yadav (@yabhishekhd) August 13, 2023
Vivo V29e এর ডিজাইন
কোম্পানির ওয়েবসাইটের টিজারে এই ফোনটি স্লিম স্লিক লাইট ডিজাইনের দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে OIS সাপোর্ট ব্র্যান্ডিং সহ দুটি বড় ক্যামেরা মডিউল দেখা গেছে। ফোনটি মেরুন কালারে দেখানো হয়েছে। তবে আশা করা হচ্ছে ফোনটি ব্লু এবং ব্ল্যাক কালারেও ফোনটি পেশ করা হতে পারে। আরও পড়ুন: বিনামূল্যে পাওয়া যাবে 1 বছরের রিচার্জ! Vi নিয়ে এল দুর্দান্ত Independence Day Offer, দিচ্ছে ফ্রি 50GB Data
ভিভো ভি29ই 5জি লঞ্চের টাইমলাইন
কোম্পানি আগস্ট মাসের শেষ সপ্তাহে ভিভো ভি29ই 5জি ফোনটি লঞ্চ করতে পারে। খুব তাড়াতাড়ি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে। এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে বলে এর আগে জানা গিয়েছিল। এতে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ দুটি অপশনে পেশ করা হবে।
ভিভো ভি29ই 5জির সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: কোম্পানি এই ফোনে পাঞ্চ হোল ডিজাইনের কার্ভড ডিসপ্লে যোগ করতে পারে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
- প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট যোগ করা হতে পারে।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া RAM বাড়ানোর জন্য এতে virtual RAM সাপোর্ট করতে পারে।
- ক্যামেরা: এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4600 এমএএইচ ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










